Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
অ্যাম্বার হার্ডের অভিযোগ প্রত্যাখ্যান করলেন বিচারক, নতুন করে শুনানি অসম্ভব    

বিনোদন

টিবিএস ডেস্ক   
14 July, 2022, 01:15 pm
Last modified: 14 July, 2022, 04:50 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

অ্যাম্বার হার্ডের অভিযোগ প্রত্যাখ্যান করলেন বিচারক, নতুন করে শুনানি অসম্ভব    

প্রধান বিচারক পেনি আজকারেট লেখেন, "উভয়পক্ষই জুরি প্যানেলকে সারাদিন ধরে প্রশ্ন করেছিল এবং আদালতকে জানিয়েছিল যে তাদের সবকিছু ঠিকঠাক আছে। তারপরেই জুরি প্যানেলকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়। তাই একথা স্পষ্ট বলা যায় যে এখানে জালিয়াতির কোনো প্রমাণ নেই।"
টিবিএস ডেস্ক   
14 July, 2022, 01:15 pm
Last modified: 14 July, 2022, 04:50 pm
হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

প্রাক্তন স্বামী জনি ডেপের আনা মানহানি মামলায় নতুন করে শুনানি পাচ্ছেন না মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। মামলার ছয় সপ্তাহব্যাপী শুনানিতে প্রধান বিচারক ছিলেন পেনি আজকারেট। তিনি অ্যাম্বার হার্ডের অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছেন, এই মামলার নতুন করে শুনানি সম্ভব নয়।    

৩৬ বছর বয়সী মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ডের আইনজীবিরা বিভিন্ন প্রেক্ষিতে এ মামলার নতুন করে শুনানি চেয়েছিলেন। এর মধ্যে রয়েছে ১৫ নম্বর জুরির পরিচয় নিয়ে সন্দেহ। হার্ড ও তার আইনিজীবিদের দাবি, রায় ঘোষণার দিন ১৫ নম্বর জুরি ছিলেন নকল ব্যক্তি! তার জন্মসাল ও বয়সের বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা।  

'অ্যাকুয়াম্যান' তারকার অভিযোগের প্রেক্ষিতে ওই জুরিকে তলব কর হয়। বুধবার প্রধান বিচারক জানান, জুরিদের জন্য নির্ধারিত প্রশ্নাবলীর সব তথ্যই ওই জুরি পূরণ করেছেন এবং দুই পক্ষ থেকেই তাকে প্রশ্ন করা হয়েছে। 

প্রধান বিচারক পেনি আজকারেট লেখেন, "উভয়পক্ষই জুরি প্যানেলকে সারাদিন ধরে প্রশ্ন করেছিল এবং আদালতকে জানিয়েছিল যে তাদের সবকিছু ঠিকঠাক আছে। তারপরেই এই জুরি প্যানেলকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়। তাই একথা স্পষ্ট বলা যায় যে এখানে জালিয়াতি বা খারাপ কাজের কোনো প্রমাণ নেই।"

তিনি আরো যোগ করেন, "বিবাদী পক্ষ এই অভিযোগ করেনি যে ১৫ নম্বর জুরি তার ব্যাপারে অযৌক্তিক আচরণ করেছে। তাকে আগে যাচাই করা হয়েছে, তিনি পুরো জুরির সাথে বসেছেন, আলোচনা করেছেন এবং একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। আদালতের সামনে প্রমাণ আছে যে জুরিরা সবাই তাদের শপথ মেনে চলেছেন এবং আদালতের সকল নির্দেশনা অনুসরণ করেছেন। তাই জুরিদের দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে আদালত বাধ্য।"

তবে প্রধান বিচারকের এই বক্তব্যের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অ্যাম্বার হার্ড।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে আইনি বিশেষজ্ঞরা ইয়াহু এন্টারটেইনমেন্টকে জানিয়েছেন, নতুন করে শুনানি চাওয়ার পক্ষে অ্যাম্বার হার্ডের কাছে কোনো জোরাল যুক্তি নেই।

আইনি বিশ্লেষক এমিলি ডি বেকার বলেন, "ভার্জিনিয়ার আইন অ্যাম্বার হার্ডের এই দাবিকে সমর্থন করে না যে ১৫ নম্বর জুরির কারণে মামলায় অসঙ্গতি রয়েছে। তার আইনি দলের পূর্ণ সুযোগ ছিল ঐ জুরিকে জিজ্ঞাসাবাদ করার এবং শুনানি চলার সময়ই বিচারককে সেই সম্পর্কে অবহিত করার। কিন্তু তারা তা করেননি। আদালত জুরি প্যানেল সম্পর্কে যা যা তথ্য দিয়েছে, হার্ডের আইনি দল তা মেনে নিয়েছে এবং এ সম্পর্কে নতুন করে কোনো তথ্যই এখনো প্রকাশ হয়নি।"

তিনি আরো যোগ করেন, "অভিনেত্রীর আইনি দলের কাছে জুরিদের পূর্ণাঙ্গ তালিকা ছিল এবং তাদের জন্মতারিখসহ অন্যান্য তথ্যও ছিল এতে। তারা শুধু আদালতকে চাপ দেওয়ার চেষ্টা করছে, এটা বাস্তবে পরিণত হওয়া সম্ভব নয়।"

হলিউড অভিনেতা জনি ডেপের আনা ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলায় কার্যত পরাজয় ঘটেছে অ্যাম্বার হার্ডের। আদালত দুই পক্ষকেই দোষী মানলেও, অ্যাম্বার হার্ডকে নির্দেশ দেন ডেপকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে, যা এখন কমতে কমতে ১০.৩৫ মিলিয়নে দাঁড়িয়েছে।

কিন্তু অভিনেত্রীর আইনি দল জানিয়ে দিয়েছে যে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধের সামর্থ্য নেই অ্যাম্বার হার্ডের।

এদিকে ডেপ গণমাধ্যমের সামনে যা যা বলেছেন, সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মামলা করেছিলেন অ্যাম্বার হার্ড। তিনি তিনটির মধ্যে একটি রায় জিতেছেন এবং ক্ষতিপূরণ হিসেবে তাকে ২ মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে ডেপকে। তবে বর্তমান আইনি লড়াই নিয়ে ডেপের সঙ্গে এখনো সমঝোতায় বসেননি এই অভিনেত্রী।

সূত্র: ইয়াহু                 
 

Related Topics

টপ নিউজ

জনি ডেপ-অ্যাম্বার হার্ড / মামলা / নতুন শুনানি / প্রত্যাখান / বিচারক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net