Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন না’ সৌমিত্র, ‘কঠোর’ সিদ্ধান্তের সামনে চিকিৎসকরা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
25 October, 2020, 02:35 pm
Last modified: 25 October, 2020, 02:37 pm

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন না’ সৌমিত্র, ‘কঠোর’ সিদ্ধান্তের সামনে চিকিৎসকরা

‘তার (শারীরিক অবস্থা) কোনদিকে যাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত নই। আমরা বিভিন্ন টেস্টের রিপোর্ট পেয়েছি। তা থেকে আমাদের অনুমান যে, কোভিড এনসেফেলোপ্যাথি বাড়ছে।’
হিন্দুস্তান টাইমস
25 October, 2020, 02:35 pm
Last modified: 25 October, 2020, 02:37 pm

কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু আবারও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উত্‍কণ্ঠা বাড়ল। ভারতের দক্ষিণ কলকাতার হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছেন।

বর্ষীয়ান অভিনেতার চিকিৎসা দলের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, অঙ্গপ্রত্যঙ্গ 'ভালোভাবে' কাজ করলেও অভিনেতার প্লেটলেটের সংখ্যা পড়ে গিয়েছে। একইসঙ্গে রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে। চিকিৎসকরা 'কিছু কঠোর সিদ্ধান্ত' নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন।

অরিন্দম বলেন, '৭২ ঘণ্টা আগে যেমন ছিল, তার থেকে সৌমিত্রবাবুর চেতনা কিছুটা কম আছে। তার (শারীরিক অবস্থা) কোনদিকে যাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত নই। আমরা বিভিন্ন টেস্টের রিপোর্ট পেয়েছি। তা থেকে আমাদের অনুমান যে, কোভিড এনসেফেলোপ্যাথি বাড়ছে।'

কয়েকদিন ধরেই এনসেফেলোপ্যাথি নিয়ে দুশ্চিন্তায় আছেন চিকিৎসকরা। ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েড দিয়ে একটা সময় সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

অরিন্দম বলেন, 'স্টেরয়েড ও অন্যান্য চেষ্টা সত্ত্বেও উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না।'

সৌমিত্রের বয়স এবং কোমর্বিডিটি নিয়েও দুশ্চিন্তায় আছেন চিকিৎসকরা। চিকিৎসা দলের প্রধান বলেন, 'তার ফুসফুস এবং রক্তচাপ এখন ভালোই কাজ করছে। কিন্তু আশঙ্কিত হওয়ার কারণ আছে। তার প্লেটলেটের সংখ্যা কমেছে। কী কারণে সেটা হয়েছে, তা বোঝার চেষ্টা করছি। আগামিকাল (রোববার) আমরা কিছু কঠোর সিদ্ধান্ত নেব।'

গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৫ বছরের অভিনেতা। মাঝে শারীরিক অবস্থার অবনতি হলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। গত সপ্তাহে তার করোনাভাইরাস রিপোর্টও নেগেটিভ আসে। তবে তার স্নায়বিক অবস্থা নিয়ে উত্‍কণ্ঠা ছিল। তারইমধ্যে আবারও উদ্বেগ বেড়েছে।

চিকিৎসক অরিন্দম বলেন, 'আমরা সবরকমভাবে চেষ্টা করছি। কিন্তু কখনো কখনো কারোর ক্ষেত্রে সেই চেষ্টা যথেষ্ট নয়, যিনি এই বয়সে রোগে ভুগছেন।'

  • নোট: শিরোনাম, ভাষা ও বাক্য বিন্যাস কিঞ্চিৎ পরিবর্তিত

Related Topics

টপ নিউজ

সৌমিত্র চট্টোপাধ্যায় / করোনাভাইরাস / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net