Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
১৫ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করতে এফডিসির ফ্লোর ভাঙা শুরু

বিনোদন

অপূর্ণ রুবেল
09 July, 2020, 03:50 pm
Last modified: 09 July, 2020, 04:58 pm

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

১৫ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করতে এফডিসির ফ্লোর ভাঙা শুরু

একসময় শুটিংয়ে ব্যস্ত থাকা, অভিনয়শিল্পী কলাকুশলীতে মুখর ফ্লোর দুটিতে এখন শ্রমিকদের হাতুড়ির শব্দ।  সেখানে ফ্লোর ভাঙার কাজ করছেন অর্ধ শতাধিক শ্রমিক।
অপূর্ণ রুবেল
09 July, 2020, 03:50 pm
Last modified: 09 July, 2020, 04:58 pm
ছবি: সংগৃহীত

গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ফিল্ম ডেভলেপমেন্ট করপোরেশনের (বিএফডিসি)  দুটি ফ্লোর ভাঙার কাজ। সেখানে উঠবে একটি ১৫ তলা ভবন। এফডিসরি মূল গেট থেকে হেঁটে গেলে যে দুটি ফ্লোর প্রথম চোখে পড়ে, সেগুলোই ভাঙা হচ্ছে। পাশাপাশি মূল গেটের মাঠের পাশের একতলা ছোট ভবনটাও ভেঙে ফেলা হচ্ছে। 

গতকাল সরেজমিনে দেখা যায়, একসময় শুটিংয়ে ব্যস্ত থাকা, অভিনয়শিল্পী কলাকুশলীতে মুখর ফ্লোর দুটিতে এখন শ্রমিকদের হাতুড়ির শব্দ।  সেখানে ফ্লোর ভাঙার কাজ করছেন অর্ধ শতাধিক শ্রমিক।

এফডিসির কারিগরি ও প্রকৌশল পরিচালক ও প্রকল্পটির সহকারী পরিচালক কে এম আইয়ুব আলী জানিয়েছেন, ফ্লোর দুটি ভেঙে অত্যাধুনিক ১৫ তলা কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। তিন মাস লাগবে ফ্লোর দুটি ভাঙতে। নতুন ভবন তৈরির কাজ শুরু হতে নভেম্বর-ডিসেম্বর মাস পর্যন্ত লেগে যেতে পারে।

এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া বলেন, এফডিসিতে বহুতল কমপ্লেক্স নির্মাণ করতেই এসব পুরনো স্থাপনা ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার এফডিসির আধুনিকায়ন করার জন্য ৯৪ কাঠা জমির ওপর নতুন এ ভবন নির্মাণের করছে। বহুতল ভবন হলে এফডিসির আয় বাড়বে এবং শুটিং ফ্লোরের অভাবও দূর হবে। এখানে হবে ৭৩ হাজার ৪৬৯ বর্গমিটারের ফ্লোর।

জানা গেছে, এফডিসিকে আধুনিকভাবে গড়ে তুলতে ২০১৮ সালের ৩ অক্টোবর ৩২২ কোটি ৭০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্পের সহকারী পরিচালক কে এম আইয়ুব আলী জানান, নতুন ভবনে থাকবে হোটেল অ্যাকোমুডেশান, করপোরেট অফিস, সুইমিংপুল। চ্যানেলের জন্য দুটি ফ্লোর রাখার প্ল্যান আছে; থাকবে ফুডকোট, বিআরটিএ অফিস। এছাড়া ভবনের টপফ্লোরে থাকবে আধুনিক মাল্টিপ্লেক্স।

জানা গেছে, নতুন ভবন নির্মাণ কাজ শেষ করতে ২-৩ বছর লেগে যেতে পারে। এই সময়ে এফডিসিতে ফ্লোর সংকট থাকবে। কারণ, এইরমধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান নির্মাণের জন্য দুটি ফ্লোর বছরজুড়ে ভাড়া দেওয়া হয়েছে। এ কারণে পুরোদমে চলচ্চিত্র নির্মাণ শুরু হলে ফ্লোরের সংকট তৈরি হবে।

এদিকে এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠনের অফিস রয়েছে। প্রযোজক ও পরিবেশক সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, এফডিসিতে ভবন নির্মাণের চেয়ে চলচ্চিত্রের যে সংকট রয়েছে, সেটা দূর করা জরুরি। ভালো সিনেমা হচ্ছে না, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, এদিকে করোনায় আর্থিক ক্ষতি। সব মিলিয়ে এই সময় সবার আগে জরুরি ছিল সিনেমা বাঁচানো।'

Related Topics

টপ নিউজ

এফডিসি / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net