Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
হাসপাতালে ভর্তি ‘থালাইভা’ রজনীকান্ত, রয়েছে উচ্চ রক্তচাপজনিত সমস্যা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
26 December, 2020, 04:55 pm
Last modified: 26 December, 2020, 04:56 pm

Related News

  • বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত নই, স্ট্যালিনের পরাজয় ‘কষ্ট দিয়েছে’: রজনীকান্ত
  • ভারতীয় সিনেমায় ৫০ বছর! যেভাবে বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত
  • হাসপাতালে ভর্তি রজনীকান্ত, এখন অবস্থা ‘স্থিতিশীল’
  • আইএমডিবি’র জরিপে এ বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ যেগুলো
  • দক্ষিণ ভারতে এক চলচ্চিত্র ঘিরে উন্মাদনা! ছবি দেখার সুযোগ দিতে কিছু কোম্পানির ছুটি ঘোষণা!

হাসপাতালে ভর্তি ‘থালাইভা’ রজনীকান্ত, রয়েছে উচ্চ রক্তচাপজনিত সমস্যা

‘গত ২২ ডিসেম্বর রজনীকান্তের করোনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর থেকেই উনি আইসোলেশনে ছিলেন এবং ওনার সঠিকভাবে দেখভাল করা হচ্ছিল।’
হিন্দুস্তান টাইমস
26 December, 2020, 04:55 pm
Last modified: 26 December, 2020, 04:56 pm

শুক্রবার সকালে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তামিল ছবির সুপারস্টার রজনীকান্তকে। উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে এদিন অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয় থালাইভাকে।

আনুষ্ঠানিক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, 'গত ১০ দিন ধরে হায়দরাবাদে একটি ছবির শুটিং সারছিলেন রজনীকান্ত। সেটের কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় আপাতত শুটিং বন্ধ। গত ২২ ডিসেম্বর রজনীকান্তের করোনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর থেকেই উনি আইসোলেশনে ছিলেন এবং ওনার সঠিকভাবে দেখভাল করা হচ্ছিল।'

Rajinikanth admitted to hospital this morning after showing severe fluctuation in blood pressure. He'll be investigated & monitored closely till his bp settles down before being discharged. He doesn't have any other symptoms & is hemodynamically stable: Apollo Hospital, Hyderabad pic.twitter.com/lQYPErCFRk— ANI (@ANI) December 25, 2020

বিবৃতিতে আরও জানানো হয়, রজনীকান্তের করোনার কোনোরকম উপসর্গ নেই। শুধুমাত্র রক্তচাপে ক্রমাগত হেরফের নজরে আসার জেরেই অতিরিক্ত পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্ষীয়ান অভিনেতার পরিস্থিতি একেবারেই স্থিতিশীল। তবে রক্তচাপ নিয়ন্ত্রণে আসার পর এবং অন্য সকল রিপোর্ট সঠিক এলে তবেই হাসপাতাল থেকে ছাড়া হবে রুপোলি পর্দার এই সুপারস্টারকে। 

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে রজনীকান্তের আগামী ছবি 'অন্নাথা'র (Annaatthe) শুটিং চলছিল। কিন্তু সাত ক্রু মেম্বার করোনা আক্রান্ত হওয়ায় দু-দিন আগেই ছবির শুটিং মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।

ছবিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা, কীর্তি সুরেশকেও।

এদিকে, শিগগিরই সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন রজনীকান্ত। ২০২১-এর  জানুয়ারিতে অভিনেতা নিজের রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করবেন বছরের শেষ দিনে, অর্থাত্‍‌ ৩১ ডিসেম্বর। যদিও রজনীকান্তের অসুস্থতা এই পরিকল্পনায় কোনো হেরফের আনবে কি না, সেটাই এখন দেখার।

আগামী বছর এপ্রিল-মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সেখানে তার দল জিতবে বলেও আত্মবিশ্বাসী সদ্য ৭০-এ পা দেওয়া এই সুপারস্টার।
 

Related Topics

টপ নিউজ

রজনীকান্ত / তামিল চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত নই, স্ট্যালিনের পরাজয় ‘কষ্ট দিয়েছে’: রজনীকান্ত
  • ভারতীয় সিনেমায় ৫০ বছর! যেভাবে বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত
  • হাসপাতালে ভর্তি রজনীকান্ত, এখন অবস্থা ‘স্থিতিশীল’
  • আইএমডিবি’র জরিপে এ বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ যেগুলো
  • দক্ষিণ ভারতে এক চলচ্চিত্র ঘিরে উন্মাদনা! ছবি দেখার সুযোগ দিতে কিছু কোম্পানির ছুটি ঘোষণা!

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net