Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সত্যজিতের জন্মশতবর্ষে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’

বিনোদন

টিবিএস ডেস্ক
19 October, 2020, 01:10 pm
Last modified: 19 October, 2020, 01:12 pm

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

সত্যজিতের জন্মশতবর্ষে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’

সত্যজিতের ‘কাঞ্চনজঙ্ঘা’ থেকে নামটি নিলেও এই চলচ্চিত্রের গল্প মৌলিক জানিয়ে পরিচালক বলেন, ‘ছবির প্রতিটি দৃশ্যে সত্যজিৎ রায়ের ছোঁয়া থাকবে। হতে পারে তা একটি সংলাপে, বা দৃশ্যায়নে...।’
টিবিএস ডেস্ক
19 October, 2020, 01:10 pm
Last modified: 19 October, 2020, 01:12 pm
সত্যজিৎ রায়

১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণকারী কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী আগামী বছর। তার প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে নতুন চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা সাজিয়েছেন ভারতীয় পরিচালক রাজর্ষি দে। নাম রেখেছেন, 'আবার কাঞ্চনজঙ্ঘা'।

সত্যজিতের 'কাঞ্চনজঙ্ঘা' থেকে নামটি নিলেও এই চলচ্চিত্রের গল্প মৌলিক জানিয়ে রাজর্ষি বলেন, 'ছবির প্রতিটি দৃশ্যে সত্যজিৎ রায়ের ছোঁয়া থাকবে। হতে পারে তা একটি সংলাপে, বা দৃশ্যায়নে...।'

চলচ্চিত্রটিতে অভিনয় করবেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক ঝাঁক তারকা। এদের মধ্যে রয়েছেন কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী, গৌরব চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী প্রমুখ। এছাড়া ছোট পর্দার পরিচিত মুখ রণিতা দাস, সোহিনী গুহ রায় এবং অভিনেত্রী শুভশ্রীর বড় বোন দেবশ্রী গঙ্গোপাধ্যাইয়ের চলচ্চিত্রে অভিষেক হবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'য়। বিশেষ চরিত্রে দেখা যাবে গায়ক রূপঙ্করকেও।

পরিচালক বলেন, 'গল্পটা এক পরিবারের, যাদের একটি আদি বাড়ি রয়েছে দার্জিলিংয়ে। কিছুটা সাহেবি কেতায় অভ্যস্ত পরিবার। তবে সাহেবিয়ানার সূর্যও ধীরে ধীরে অস্তমিত হচ্ছে, সেটাও দেখানো হবে গল্পে।'

বাঁ থেকে- শাশ্বত, অর্পিতা ও রাহুলকে দেখা যাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'য়

অন্যদিকে অর্পিতা বলেন, 'আমার এই ছবি নির্বাচনের কারণ মূলত দুটি, সত্যজিৎ রায় এবং কাঞ্চনজঙ্ঘা। আমার চরিত্রের জীবনেও দার্জিলিং ও কাঞ্চনজঙ্ঘার বিশেষ গুরুত্ব রয়েছে।'

রাহুল বলেন, 'লকডাউনের পর থেকে শুধুই ওয়েব সিরিজের শুট করছিলাম। এত বড় কাস্টের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুব এক্সাইটেড।'

অন্যদিকে, তনুশ্রীর ভাষ্য, 'আমার চরিত্রটায় নানা দিক থেকে টানাপড়েন চলতে থাকে।' ছবিতে দম্পতির চরিত্রে দেখা যাবে রাহুল ও তনুশ্রীকে।

চলচ্চিত্রটির গল্প ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরায় থাকছেন গোপী ভগত। আগামী মাসের শুরুর দিকে আউটডোরে যাচ্ছে ছবির ইউনিট। করোনাভাইরাস সুরক্ষাবিধি মেনেই শুট হবে বলে জানিয়েছেন পরিচালক।

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

সত্যজিৎ রায় / ভারত / বাংলা চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net