Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
প্রেমিক দেখতে সুন্দর না হলেই ভালো : সারা আলী খান

বিনোদন

টিবিএস ডেস্ক 
08 February, 2020, 01:20 pm
Last modified: 08 February, 2020, 02:48 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

প্রেমিক দেখতে সুন্দর না হলেই ভালো : সারা আলী খান

১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সারা আলী খান অভিনীত 'লাভ আজ কাল।' এরই মধ্যে ব্যক্তিজীবনে সৎমা কারিনা কাপুরের কাছে মনের মানুষ নিয়ে মুখ খুললেন তিনি।
টিবিএস ডেস্ক 
08 February, 2020, 01:20 pm
Last modified: 08 February, 2020, 02:48 pm

ভালোবাসা দিবসকে ঘিরে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। এরইমধ্যে মনের মানুষ নিয়ে মুখ খুললেন বলিউড নায়িকা সারা আলী খান।

বলিউডের তারকা অভিনেত্রী কারিনা কাপুর খান উপস্থাপিত রেডিও অনুষ্ঠান 'হোয়াট উইমেন ওয়ান্ট'-এর সর্বশেষ এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন সারা। সেখানেই সাইফ আলী খানের এই কন্যার কাছে ব্যক্তিজীবনে তার সৎমা কারিনা জানতে চান, কেমন প্রেমিক পছন্দ তার। জবাবে সারা বলেন, একজন সৎ ও রসবোধসম্পন্ন মানুষের খোঁজই তিনি করেন। খবর হিন্দুস্থান টাইমসের।

হোয়াট উইমেন ওয়ান্ট-এ কারিনা ও সারা

সারার তালিকায় 'সুদর্শন' বিষয়টি জায়গা না পাওয়ায় চমকে যান কারিনা। সারা বলেন, 'প্রেমিক বা জীবনসঙ্গীকে দেখতে সুন্দর হতে হবে, তার কোনো মানে নেই। বরং দেখতে সুন্দর না হলেই ভালো। কারণ সুদর্শন ছেলেরা অনেক সময়ই নিজেকে নিজে মগ্ন থাকে। এমন মানুষ আমি সামলাতে পারব না।'

সারার এ জবাব বিশ্বাস করতে পারেননি কারিনা। তবু নিজের ভাবনার ব্যাপারে তাকে আশ্বস্ত করতে সারা বলেন, 'তাকে দেখতে কোনো দিক থেকেই সুন্দর হওয়া যাবে না, এমনটা বলছি না। আমি বলতে চাচ্ছি এতটা সুদর্শনও তার হওয়া চলবে না, যতটা হলে সবাই তাকে নিয়ে কথা বলবে।' এ রকম সুন্দর ছেলেদের এড়িয়ে যেতেই চান সারা।

লাভ আজ কাল চলচ্চিত্রে সারা ও কার্তিক আরিয়ান

২৪ বছর বয়সী সারা আরও জানান, একটা মানুষের চেহারা কেমন, গায়ের রং কেমন, সেটি বড় কথা নয়। কিন্তু নিজের চেহারা কিংবা গায়ের রং নিয়ে আত্মপ্রেমে হাবুডুবু খাওয়া মানুষকে তিনি সহ্য করতে নারাজ।

তিনি বলেন, 'প্রেমে পড়লে এমন কারওই পড়ব, যাকে নিয়ে গর্ব করে বলতে পারি, সে শুধুই আমার। ব্যক্তিস্বাধীনতায় আমিও বিশ্বাস করি, কিন্তু ব্যক্তিস্বাধীনতা মানে অন্যকে ধোকা দেওয়া নয়।'

১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সারা অভিনীত 'লাভ আজ কাল' চলচ্চিত্রটি। এখানে যার সঙ্গে তিনি জুটি বেঁধেছেন, সেই কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রথমে প্রেম ও পরে বিচ্ছেদ হওয়ার খবর বেশ চাওড় হলেও সারা সবসময়ই তা অস্বীকার করেছেন।

Related Topics

টপ নিউজ

সারা আলী খান / বলিউড নায়িকা / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net