Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
প্রাণবন্ত এক মানুষ ছিলেন সৌমিত্র: ববিতা

বিনোদন

টিবিএস রিপোর্ট
15 November, 2020, 04:35 pm
Last modified: 16 November, 2020, 01:34 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

প্রাণবন্ত এক মানুষ ছিলেন সৌমিত্র: ববিতা

তিনি ঢাকায় এলে কিংবা আমি কলকাতা গেলে প্রতিবারই আমাদের দেখা হতো।’
টিবিএস রিপোর্ট
15 November, 2020, 04:35 pm
Last modified: 16 November, 2020, 01:34 pm
‘অশনি সংকেত’ চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফরিদা আখতার ববিতা

'অশনি সংকেত' চলচ্চিত্রে কাজ করার বিরল সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী ফরিদা আখতার ববিতা। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ওই চলচ্চিত্রকে নিজের সেরা কাজগুলোর একটি হিসেবে গণ্য করেন তিনি।

ভারতের শান্তিনিকেতন ও ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং হয় ওই চলচ্চিত্রের। সেখানেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম পরিচয় ববিতার।

সৌমিত্রের ব্যক্তিত্ব সম্পর্কে ববিতা বলেন, ততদিনে মহাতারকা হয়ে গেছেন ওই অভিনেতা। তবু তার আচার-আচরণ ছিল বন্ধুবৎসল। প্রচুর আলাপ এবং নিয়মিত শরীরচর্চা করতেন সৌমিত্র।

'আমাকে বলতেই হবে, কর্মচাঞ্চল্য ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এক মানুষ ছিলেন তিনি। অন্যদিকে, আমি তখন একজন অল্পবয়সী ও সাদাসিধে মেয়ে। তাকে প্রচুর অবান্তর প্রশ্ন করতাম,' স্মৃতিচারণায় বলেন ববিতা।

'আমার ইমম্যাচিউরিটি দেখে দাদা (সৌমিত্র) হাসতেন ঠিকই, তবে সব সময় আমার কাজটা বুঝতে সাহায্য করতেন। আসলে, পুরো টিমই ছিল দুর্দান্ত। আর, মানুষের সঙ্গে খুব দ্রুতই বন্ধুত্ব করে নিতে জানতেন তিনি।'

ববিতা আরও বলেন, 'মনে পড়ে, শুটিং শেষে আমরা ট্রেনে চেপে ফিরছিলাম। ক্রু মেম্বাররা তাস খেলছিলেন, অথচ আমি তো খেলতে জানি না; দাদা আমাকে শিখিয়ে দিলেন।'

জার্মানির একটি চলচ্চিত্র উৎসবে নমিনেশন পেয়েছিল 'অশনি সংকেত'। ববিতা জানান, সত্যজিৎ, সৌমিত্র ও সন্ধ্যা রায়ের সঙ্গে সেই উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। চলচ্চিত্রটি 'গোল্ডেন বিয়ার' পুরস্কার লাভ করে। 'হোটেলের পক্ষ থেকে আমাদের এক বোতল শ্যাম্পেইন দেওয়া হয়েছিল। আমি সেটি দাদাকে উপহার দিয়ে দিই। সেটিই ছিল আমাদের বন্ধুত্বের সূচনা। তিনি ঢাকায় এলে কিংবা আমি কলকাতা গেলে প্রতিবারই আমাদের দেখা হতো,' বলেন ববিতা।

Related Topics

টপ নিউজ

সৌমিত্র চট্টোপাধ্যায় / ববিতা / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net