Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
পর্নকাণ্ডে ২ মাস পর জামিনে মুক্ত রাজ, ইনস্টায় প্রথম প্রতিক্রিয়া শিল্পার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
21 September, 2021, 12:20 pm
Last modified: 21 September, 2021, 03:18 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

পর্নকাণ্ডে ২ মাস পর জামিনে মুক্ত রাজ, ইনস্টায় প্রথম প্রতিক্রিয়া শিল্পার

গত ১৯ জুলাই গ্রেপ্তার হওয়ার পর টানা দু'মাস জেলে কাটাতে হয়েছে ভারতীয় এই ব্যবসায়ীকে।
হিন্দুস্তান টাইমস
21 September, 2021, 12:20 pm
Last modified: 21 September, 2021, 03:18 pm
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত

পর্নোগ্রাফি মামলায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই গ্রেপ্তার হওয়ার পর টানা দু'মাস জেলে কাটাতে হয়েছে এই ব্যবসায়ীকে। ৫০ হাজার টাকার বিনিময়ে সোমবার জামিনে মুক্তি পেয়েছেন রাজ।

স্বামী জেল থেকে মুক্তির পরই অভিনেত্রী স্ত্রীর প্রথম প্রতিক্রিয়া জানতে মুখিয়ে ছিলেন নেটিজেন। রাজ কুন্দ্রা ও তার স্ত্রী শিল্পার দাম্পত্যে চিড় ধরার খবরও শোনা যাচ্ছে।

শিল্পার পোস্টের স্ক্রিনশট। ছবি: হিন্দুস্তান টাইমসের সৌজন্যে

অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শিল্পা শেঠি। স্বামী জামিন পাওয়ার পর অভিনেত্রীর ইনস্টাগ্রামে ভেসে উঠল ইঙ্গিতবাহী পোস্ট। রামধনুর এক অপূর্ব ছবির ওপর কোটে লেখা রয়েছে, 'রামধনু এসে প্রমাণ করে, বড় কোনো ঝড়ের পর একটা সুন্দর সময় আসে'- রজার লি'র লেখা এই উদ্ধৃতি।

শিল্পা শেঠির এই পোস্ট দেখে অনুরাগীদের বুঝতে অসুবিধে হয়নি, তিনি কোন ঝড় আর কোন সুন্দর সময়ের কথা বলতে চেয়েছেন।

এদিকে শিল্পাপুত্র ভিয়ান রাজ কুন্দ্রা পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপনের একটি ছবি শেয়ার করেছে। বাবার জামিনে মুক্তির পর ছেলে ভিয়ানের এটাই প্রথম পোস্ট। যদিও ভিয়ান বয়সে খুবই ছোট। এসব থেকে তাকে মা শিল্পা অনেকটাই দূরে রেখেছেন।

View this post on Instagram

A post shared by Viaan Raj Kundra (@viaanrajkundra)

মঙ্গলবার সকালে গণেশ চতুর্থী শেষ হওয়ার ছবি পোস্ট করে ভিয়ানের ছবি ক্যাপশন লেখা, 'গণেশ দেবতার শুঁড়ের মতোই লম্বা জীবনের যাত্রা, কষ্টটা তার মাউসের মতো ছোট, মোদকের মতো মিষ্টি। গণপতি বাপ্পা মোরিয়া!'

জুলাই মাসে নীল ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রাজ কুন্দ্রা। তারপর থেকে বারবার জামিনের আবেদন করলেও তা না-মঞ্জুর হয়েছে। অবশেষে সোমবার জামিন পেলেন রাজ ও রাজের আইটি কর্মী রেয়ান থ্রোপ।

পর্ন ছবি তৈরি ও তা প্রচারের অভিযোগে রাতারাতি গ্রেপ্তার করা হয় রাজ কুন্দ্রাকে। গত সপ্তাহেই পুলিশের অপরাধ দমন শাখা একটি ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে। তারপরেই রাজের আইনজীবী প্রশান্ত পাটিল ফের তার মক্কেলের জামিনের আবেদন করেন। হটশট অ্যাপের ভিডিও শুটে রাজ প্রত্যক্ষভাবে জড়িত, এমন কোনো প্রমাণ নাকি ওই চার্জশিটে নেই। এফআইআরে তার নাম না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। রাজের আইনজীবীর দাবি ছিল, ফাঁসানো হয়েছে রাজকে।

Related Topics

টপ নিউজ

রাজ কুন্দ্রা / পর্ন / বলিউড / শিল্পা শেঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net