Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ঢাকায় আসছে ‘জোকার’

বিনোদন

টিবিএস রিপোর্ট
03 October, 2019, 03:10 pm
Last modified: 03 October, 2019, 03:17 pm

Related News

  • ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’, রেকর্ড ২৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন
  • ‘আমি ছেড়ে দিচ্ছি’: অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন কেট ব্লানচেট
  • জিম মরিসন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয় করা ভ্যাল কিলমার মারা গেছেন
  • ইন্দোনেশিয়ার শরিয়া ক্লাউন: শিশুদের ইসলামী মূল্যবোধের শিক্ষা দেন
  • ‘ভিলেন’ যখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা; আয় করেছিলেন নায়কদের ১২ গুণ

ঢাকায় আসছে ‘জোকার’

ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (৪ অক্টোবর)...
টিবিএস রিপোর্ট
03 October, 2019, 03:10 pm
Last modified: 03 October, 2019, 03:17 pm
ছবি: হিন্দুস্টান টাইমস

যে জোকারের জন্ম গোথাম শহরে। যে জোকার শিল্পীর সম্মানের বদলে পেয়ে গেছে শুধু অবহেলা ও অশ্রদ্ধা। সেই জোকার উড়ে আসছে ঢাকায়!

হ্যাঁ, একজন জোকারের জীবনের গল্প নিয়ে সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ‘জোকার’ ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (৪ অক্টোবর)। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

সম্প্রতি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ছবিটির। সেখানে দুটি প্রেস স্ক্রিনিং ও রেড কার্পেট প্রিমিয়ার হয়। প্রদর্শনী শেষে যখন ফিনিক্সের নাম দেখানো হয় তখন উচ্ছ্বসিত দর্শকদের হাততালি থামছিল না। টানা প্রায় আট মিনিট দাঁড়িয়ে তাকে সম্মান জানায় দর্শকরা।

ভেনিস চলচ্চিত্র উৎসবে সমাদৃত হওয়ার পর সমালোচকেরা ছবিটিকে দিয়েছেন গোল্ডেন এ প্লাস। কোনো কোনো রিভিউ বলছে, জোকারের অস্কার পাওয়া আটকায় কে! ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকদেরও বেশ আগ্রহ রয়েছে। ভেনিসেও তার নজির পাওয়া গেছে।

‘ব্যাটম্যান’ এর সেই কুখ্যাত খলনায়ক জোকারের ব্যক্তিগত কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। টড ফিলিপস্ পরিচালিত ‘জোকার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন জোয়াকুইন ফিনিক্স । ‘জোকার’ ডিসি কমিকস ইউনিভার্সের অংশ হলেও এতে ব্যাটম্যান বা অন্য কোনো সুপারহিরোকে যুক্ত করা হয়নি। গল্প আবর্তিত হয়েছে শুধু জোকারকে কেন্দ্র করে। 

প্রিমিয়ারে জানানো হয়, এ ছবিতে আগের কোনো সিনেমার প্রভাব নেই। ফিনিক্স বলেন, তারা চাননি কোনো পুনরাবৃত্তি ঘটুক। ছবিতে আরও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো ও মার্ক ম্যারন।

ওয়ার্নার ব্রস এবং ডিসির আর-রেটেড কমিক বুক সিনেমা ‘জোকার’। তবে এখানে কোনো সুপার হিরোকে দেখানো হয়নি। প্রিমিয়ার প্রদর্শনীর পর সবার একটাই মন্তব্য, টড ফিলিপস ও জোয়াকুইন ফিনিক্স অবিশ্বাস্য একটি কাজ করেছেন। 

এক কথায় বলতে গেলে অনেকের কাছেই এটি ‘মাস্টারপিস’। কেউ বলছেন ‘চিরস্মরণীয়’, আবার কেউ বলছেন, ‘যুগান্তকারী’। রোটেন টম্যাটো ইতোমধ্যে ‘জোকার’কে ৮৬ শতাংশ রেটিং দিয়েছে।

তবে এতকিছুর পরে দর্শকের রিভিউ আসল কথা। যা জানা যাবে আগামীকাল ৪ অক্টোবর থেকে। ঢাকার দর্শকেরা স্টার সিনেপ্লেক্স এ উপভোগ করতে পারবেন ছবিটি।

Related Topics

টপ নিউজ

জোকার / ব্যাটম্যান / স্টার সিনেপ্লেক্স / ভেনিস চলচ্চিত্র উৎসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’, রেকর্ড ২৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন
  • ‘আমি ছেড়ে দিচ্ছি’: অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন কেট ব্লানচেট
  • জিম মরিসন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয় করা ভ্যাল কিলমার মারা গেছেন
  • ইন্দোনেশিয়ার শরিয়া ক্লাউন: শিশুদের ইসলামী মূল্যবোধের শিক্ষা দেন
  • ‘ভিলেন’ যখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা; আয় করেছিলেন নায়কদের ১২ গুণ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net