Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা, নিউজিল্যান্ডে নিন্দার ঝড়

বিনোদন

টিবিএস ডেস্ক
12 June, 2021, 07:35 pm
Last modified: 12 June, 2021, 07:42 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা, নিউজিল্যান্ডে নিন্দার ঝড়

হামলার শিকারদের ওপর নয়, বরং দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকার ওপর ওই চলচ্চিত্রে ফোকাস করা হচ্ছে, জানতে পেরে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।
টিবিএস ডেস্ক
12 June, 2021, 07:35 pm
Last modified: 12 June, 2021, 07:42 pm
রোজ বার্ন। ছবি: ট্রাঙ্ক আর্কাইভ/দ্য গার্ডিয়ান

২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নামাজ পড়া অবস্থায় মুসলমানদের ওপর চালানো নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার খবর প্রকাশ পাওয়ায় নিন্দার ঝড় উঠেছে। হামলার শিকারদের ওপর নয়, বরং দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকার ওপর ওই চলচ্চিত্রে ফোকাস করা হচ্ছে, জানতে পেরে শুক্রবার এই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

হলিউড সংবাদ মাধ্যম 'ডেডলাইন' এক প্রতিবেদনে জানায়, সম্ভাব্য 'দে আর আস' শিরোনামের ওই চলচ্চিত্রে আরডার্নের চরিত্রে অভিনয় করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রোজ বার্ন। নিউইয়র্কভিত্তিক ফিল্মন্যাশন এন্টারটেইনমেন্ট ওই চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রদর্শকের স্বত্ব লাভ করেছে বলে জানা গেছে।

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে চালানো ওই হামলায় ৫১ জন প্রাণ হারিয়েছিলেন।

'ডেডলাইন' জানিয়েছে, ওই হামলার পর আরডার্নের দেওয়া বিখ্যাত ভাষণ থেকে চলচ্চিত্রটির শিরোনাম নেওয়া হয়েছে। সে সময়ে নিজ ভূমিকার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিলেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী।

তবে এ চলচ্চিত্রের পরিকল্পনা বিষয়ে দেশটির জনগণের মনে অনেক প্রশ্ন জেগে উঠছে।

ওই হামলায় প্রাণ হারানো হুসেইনের ছোটভাই আয়া আল-ওমারি এক টুইটবার্তায় স্রেফ 'না' শব্দটি লিখেছেন।

২০১৯ সালের মার্চে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদের বাইরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ছবি: রয়টার্স

মুসলিম অ্যাসোসিয়েশন অব কেন্টাবুরির মুখপাত্র আবদিগনি আলি বলেছেন, তার সম্প্রদায় মনে করে, ওই আক্রমণের ঘটনা চলচ্চিত্রে দেখানোর দরকার রয়েছে, 'কিন্তু আমরা নিশ্চিত হতে চাই, সেটি যেন একটি যথাযোগ্য, নির্ভুল ও সংবেদনশীল পন্থায় দেখানো হয়।'

লেখিকা ও আইনজীবী টিনা এনগাটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে লিখেছেন, এই চলচ্চিত্র 'শ্বেতাঙ্গ আধিপত্যের শক্তি' জাহির করবে।

এদিকে, আরডার্নের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই চলচ্চিত্রের সঙ্গে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী ও তার সরকারের কোনো সম্পৃক্তরা নেই।'

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

ক্রাইস্টচার্চে মসজিদে হামলা / নিউজিল্যান্ড / চলচ্চিত্র / জেসিন্ডা আরডার্ন / রোজ বার্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net