Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

করোনা পজিটিভ হয়েও শুটিং, ভারতীয় অভিনেত্রী নিষিদ্ধ

‘আমাদের কর্মীরা গত ১১ মার্চ গওহর খানের বাড়িতে গিয়েছিল এবং তিনি লিখিত সম্মতি জানান, করোনা আক্রান্ত হওয়ায় বাড়ির বাইরে বের হবেন না। কিন্তু আমাদের কাছে অভিযোগ আসে, তিনি বাইরে বেরিয়েছেন এবং নিজের ও অন্যদের জীবনে বিপদ ডেকে আনছেন।’ 
করোনা পজিটিভ হয়েও শুটিং, ভারতীয় অভিনেত্রী নিষিদ্ধ

বিনোদন

হিন্দুস্তান টাইমস
18 March, 2021, 05:15 pm
Last modified: 18 March, 2021, 05:22 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

ভারতের বৃহন্মুম্বই মিউনিসিপল করপোরেশনের (বিএমসি) পর এবার গওহর খানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল দেশটির ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লইজ (এফডব্লিউআইসিই)। তাকে দুই মাসের জন্য নিষিদ্ধ করল দেশটির এই সিনে সংগঠন।

করোনাভাইরাস পজিটিভ হয়েও বিধি লঙ্ঘন করে শুটিং করেছেন গওহর, এমনই বিস্ফোরক অভিযোগ নায়িকার বিরুদ্ধে এনেছে বিএমসি। আর এবার এফডব্লিউআইসিই'র পক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো গওহর খানের বিরুদ্ধে।

গওহর খান। ছবি: সংগৃহীত

গত সোমবার মুম্বাইয়ের ওশিয়াড়া থানায় গওহর খানের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিল বিএমসির পক্ষে। এফডব্লিউআইসিই'র সভাপটহ বিএন তিওয়ারি আনুষ্ঠানিক বিবৃতি জানান, 'এটা গওহর খানের তরফে অপেশাদারিত্বের পরিচয়, এবং দায়িত্বজ্ঞানহীনের মতো করা একটি কাজ। কোডিভ পজেটিভ হওয়ার পর বিএমসির তরফে ওনাকে বাড়িতে থাকতে বলা হলে সেই নিয়ম মেনে চলা সব নাগরিকের দায়িত্ব। নিজের এবং অন্যের জীবন সংকটে ফেলাটা অনুচিত।'

আপতত দুই মাসের জন্য গওহর খানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এফডব্লিউআইসিই। তার মানে, এই সিনে সংগঠনের কোনো সদস্য গওহরের সঙ্গে কোনোরকম কাজ করবে না।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লইজের পক্ষে গওহর খানকে নিষিদ্ধ করবার কয়েক মিনিটের মধ্যেই ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট লেখেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী। তার কথায়, 'সত্যের জয় সবসময় হয়।'

বিএমসির দাবি, 'আমাদের কর্মীরা গত ১১ মার্চ গওহর খানের বাড়িতে গিয়েছিল এবং তিনি লিখিত সম্মতি জানান, করোনা আক্রান্ত হওয়ায় বাড়ির বাইরে বের হবেন না। কিন্তু আমাদের কাছে অভিযোগ আসে, তিনি বাইরে বেরিয়েছেন এবং নিজের ও অন্যদের জীবনে বিপদ ডেকে আনছেন।'

View this post on Instagram

A post shared by GAUAHAR KHAN (@gauaharkhan)

এরপরই ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। দোষ প্রমাণিত হলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা কিংবা উভয় ধার্য করা হতে পারে।

যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন গওহর। তার কথায়, করোনা নেগেটিভ হওয়ার পরেই তিনি শুটিংয়ের জন্য বাইরে বেরিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

গওহর খান / বলিউড / বিগ বস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab