Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
করোনায় ‘সালাম সালাম হাজার সালামে’র গীতিকার ফজল-এ-খোদার মৃত্যু

বিনোদন

টিবিএস রিপোর্ট
04 July, 2021, 01:00 pm
Last modified: 04 July, 2021, 01:01 pm

Related News

  • ৪০ বছর ধরে জাপানি গাড়ি নির্মাতার নেতৃত্বে থাকা ওসামু সুজুকি মারা গেছেন
  • হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার ডা. আব্দুল মালিক আর নেই
  • না ফেরার দেশে কবি আসাদ চৌধুরী
  • ৮৩ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী টিনা টার্নার
  • রোকেয়া আফজাল রহমান আর নেই

করোনায় ‘সালাম সালাম হাজার সালামে’র গীতিকার ফজল-এ-খোদার মৃত্যু

'সালাম সালাম হাজার সালাম' গানটি ২০০৬ সালে বিবিসির এক জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের তালিকায় জায়গা করে নেয়।
টিবিএস রিপোর্ট
04 July, 2021, 01:00 pm
Last modified: 04 July, 2021, 01:01 pm
ফজল-এ-খোদা। ছবি: সংগৃহীত

প্রখ্যাত গীতিকার, 'সালাম সালাম হাজার সালাম' গানের রচয়িতা ফজল-এ-খোদা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

৮০ বছর বয়সী এই গীতিকার কিডনি ও ডায়াবেটিস সংশ্লিষ্ট রোগে ভোগার পাশাপাশি সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন; খবর বিডিনিউজের।

রোববার (শনিবার দিবাগত) ভোর ৪টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশাত্মবোধক, আধুনিক, পল্লিগীতি ও ইসলামী গান রচনায় ফজল-এ-খোদা বিখ্যাত। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, 'যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে', 'ভালোবাসার মূল্য কত, আমি কিছু জানি না', 'কলসী কাঁধে ঘাটে যায় কোন রূপসী' প্রভৃতি। ১৯৬৩ সালে তিনি গীতিকার হিসেবে রেডিওতে তালিকাভুক্ত হন। এর এক বছর পরে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন টেলিভিশনেও।

তার লেখকজীবনের শুরু কবিতা দিয়ে। কর্মজীবনে ঢাকা বেতারের আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়া তিনি শিশু-কিশোর সংগঠন 'শাপলা শালুক'-এর প্রতিষ্ঠাতা পরিচালক।

ফজল-এ-খোদার জন্ম ১৯৪১ সালের ৯ মার্চ, পাবনার বনগ্রামে। তার লেখা 'সালাম সালাম হাজার সালাম' গানটি ২০০৬ সালে বিবিসির এক জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের তালিকায় জায়গা করে নেয়।

রাজধানীর রায়ের বাজার কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে।

Related Topics

টপ নিউজ

ফজল-এ-খোদা / গীতিকার / মৃত্যু সংবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ৪০ বছর ধরে জাপানি গাড়ি নির্মাতার নেতৃত্বে থাকা ওসামু সুজুকি মারা গেছেন
  • হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার ডা. আব্দুল মালিক আর নেই
  • না ফেরার দেশে কবি আসাদ চৌধুরী
  • ৮৩ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী টিনা টার্নার
  • রোকেয়া আফজাল রহমান আর নেই

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net