Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আর গান গাইতে পারবেন না বাপ্পি লাহিড়ী?

বিনোদন

হিন্দুস্তান টাইমস
18 September, 2021, 04:50 pm
Last modified: 18 September, 2021, 04:54 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 

আর গান গাইতে পারবেন না বাপ্পি লাহিড়ী?

বাপ্পা সরাসরি তার বাবার সুর হারানো প্রসঙ্গে কিছু না বললেও ইঙ্গিতে বুঝিয়েছেন, করোনা বেশ ভালোমতোই প্রভাব ফেলেছে প্রখ্যাত সুরকার ও গায়কের ওপর।
হিন্দুস্তান টাইমস
18 September, 2021, 04:50 pm
Last modified: 18 September, 2021, 04:54 pm
বাপ্পি লাহিড়ী। ছবি: সংগৃহীত

আশির দশকের বলিউডে উল্কা গতিতে তার উত্থান। পরপর হিন্দি ছবিতে কম্পোজ করা সুর থেকে তার গানে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল। সেই বাপ্পি লাহিড়ী নাকি হারিয়েছেন গলার স্বর। বলতে পারছেন না কথা! জোর গুঞ্জন বলিউডে।

এ প্রসঙ্গে সুরকারপুত্র বাপ্পা লাহিড়ীর কথায় জল্পনা বেড়েছে আরও।

এক সময় মিঠুন চক্রবর্তীর ছবিতে বাপ্পির সুর এবং নায়কের লিপে বাপ্পির গান প্রায় সমার্থক হয়ে উঠেছিল। প্রচুর সুপারহিট সব ছবিতে তার করা সুর ও গাওয়া গান আজও টাটকা ছবিপ্রেমী দর্শকদের মনে। বছর কয়েক আগে 'দ্য ডার্টি পিকচার', 'গুন্ডে' ছবিতে গাওয়া তার গানে নেচে উঠেছিল দর্শক। সেই বাপ্পি নাকি আর গাইতে পারবেন না গান? 

কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী। ভর্তিছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। এরপর কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও শরীর আর সম্পূর্ণ ঠিক হয়নি। ইন্ডাস্ট্রিতে জোর গুজব, এরপরেই নাকি গলার সুর সম্পূর্ণ হারিয়েছেন বাপ্পি।

হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর তাকে দেখতে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন ব্যক্তিত্ব। জানা গেছে, তাদের সঙ্গেও নাকি কোনো কথা বলেননি বাপ্পি। কিংবা বলা ভালো, বলে উঠতে পারেননি। ওই অতিথিদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, শরীর সম্পূর্ণ ভেঙে পড়েছে এই বর্ষীয়ান সুরকারের।

পিতা-পুত্র: বাপ্পি লাহিড়ী ও বাপ্পা লাহিড়ী। ছবি: সংগৃহীত

বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগেই লস অ্যাঞ্জেলেস থেকে ভারতে ফিরেছেন ছেলে বাপ্পা। তারপর আর মার্কিন মুলুকে ফিরে যাননি। বাবার খেয়াল রাখছেন।

অবশ্য, বাপ্পির পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের খবর, ফুসফুস সংক্রান্ত বেশ কিছু সমস্যা ধরা পড়েছে এই সুরকার-গায়কের। সেইজন্যই নাকি ডাক্তারদের নির্দেশে তার কথা বলা বারণ।

ওদিকে, বাপ্পা সরাসরি তার বাবার সুর হারানোর কথা নিয়ে কিছু না বললেও ইঙ্গিতে বুঝিয়েছেন, করোনা বেশ ভালোমতোই প্রভাব ফেলেছে তার বাবার স্বাস্থ্যে। কোভিড হওয়ার পর থেকেই একটু ঝিমিয়ে গিয়েছেন বাপ্পি। এরপর রয়েছে তার হাঁটুর সমস্যা। সম্প্রতি উত্তরোত্তর বেড়েছে সেই সমস্যা। এতটাই যে, তার হাঁটু প্রতিস্থাপন করা হবে। 

ছেলের আশা, ভবিষ্যতে আবার হেঁটে-চলে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরবেন তার বাবা।

Related Topics

টপ নিউজ

বাপ্পি লাহিড়ী / বলিউড / মিউজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net