Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

আমার চেহারাতেই ‘নায়িকা’ ব্যাপারটি রয়েছে: অধরা খান

প্রায় ৫ বছর আগে 'পাগলের মতো ভালোবাসি'তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।
আমার চেহারাতেই ‘নায়িকা’ ব্যাপারটি রয়েছে: অধরা খান

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
04 March, 2021, 04:40 pm
Last modified: 04 March, 2021, 04:44 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

আমার চেহারাতেই ‘নায়িকা’ ব্যাপারটি রয়েছে: অধরা খান

প্রায় ৫ বছর আগে 'পাগলের মতো ভালোবাসি'তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।
হাবিবুল্লাহ সিদ্দিক
04 March, 2021, 04:40 pm
Last modified: 04 March, 2021, 04:44 pm

১৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অধরা খানের প্রথম অভিনীত চলচ্চিত্র 'পাগলের মতো ভালোবাসি'। তবে মুক্তি পাওয়ার হিসেবে এটি তৃতীয়। প্রায় ৫ বছর আগে এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। হয়ে যান চলচ্চিত্রের নায়িকা।

প্রথম অভিনয় করা ছবি, অথচ মুক্তি পেল তৃতীয় ছবি হিসেবে। কারণ কী?

অধরা বলেন, 'এটা আসলে পুরোপুরি প্রযোজক ও পরিচালকের ওপর নির্ভর করছে। আমার কাজ অভিনয় করে যাওয়া। তারা মনে করেছেন, দেরিতে মুক্তি দেওয়া যায়, তাই দিয়েছেন।'

দেশের প্রায় ৫০টি সিনেমা হলে চলছে 'পাগলের মতো ভালোবাসি'। সাড়া পেয়েছে বেশ। ছবি নিয়ে আলাপ করতে করতে অধরা জানালেন চলচ্চিত্রে তার আসার গল্প।

বললেন, "আমি নাচ করতাম। তখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি। নাচ শিখতে শিখতে নিজেরা একটা পোর্টফোলিও করলাম। মানে ছবি তুললাম। ছবি তোলার পর আমার নাচের টিচার দেখে বললেন, আমাকে চলচ্চিত্রে ট্রাই করতে। কারণ আমার চেহারায় নাকি 'নায়িকা' ব্যাপারটা আছে।"

'পাগলের মতো ভালোবাসি' চলচ্চিত্রে সহশিল্পীর সঙ্গে অধরা

'তারপর দুই বন্ধুর মাধ্যমে পরিচালক শাহীন সুমনের সঙ্গে পরিচয় হয়। তিনি তখন নতুন নায়িকা খুঁজছিলেন। তারপর তো হয়ে গেল!'

বাংলা সিনেমা করার সিদ্ধান্ত নেওয়ার আগে নিয়মিত হলে গিয়ে বাংলা সিনেমা দেখেছেন। তারপর থেকে আরও আগ্রহ জন্ম নিয়েছিল। শাহিন সুমনের 'মাতাল' সিনেমায় চুক্তিবদ্ধ হন। কিন্তু সেটার আগেই শুরু হয় 'পাগলের মতো ভালোবাসি' ছবির কাজ।

প্রথম দিন শুটিং হয় কুমিল্লার ময়নামতিতে। সেখানে একটা গান দিয়ে শুরু হয় অধরার প্রথম চলচ্চিত্রে অভিনয়। সেই স্মৃতি মনে করে বলেন, 'আমি আসলে ওই সময় কিছুই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল, কেউ আমাকে দিয়ে সবকিছু করিয়ে নিচ্ছে। নিজেকে পুতুল মনে হচ্ছিল।'

তিন বোন ও এক বোনের মধ্যে অধরা মেজ। ভাই-বোন কিংবা পরিবারের কেউই এই অঙ্গনে নেই। তাই শুরুতে পরিবার সমর্থন ছিল না। অনেক যুদ্ধ করে তবেই নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। এরইমধ্যে শুরু করেছেন সাত নম্বর সিনেমার কাজ। নাম, 'গিভ অ্যান্ড টেক'। এরইমধ্যে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। আর পড়াশোনা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

অধরা খান। ছবি: সংগৃহীত

তবে এখনো নিজেকে শেখানোর জায়গায় রেখেছেন। এ কারণে নিজের অভিনয়ে নিজেকে কোনো নম্বর দিতে চান না। সামনে আরও শিখতে চান। 'প্রতিটি সিনেমার শুটিং করার পর মনে হয়, আরও ভালো করতে পারতাম। সামনে আরও ভালো করব। এ কারণে অভিনয়ের অনুপ্রেরণা হিসেবে আছেন শাবানা, কবরী, ববিতার মতো অভিনেত্রীরা।'

সামনে নিজেকে কোথায় দেখতে চান- জানতে চাইলে অধরা বলেন, 'আমি কত দূর কী করতে পারব, জানি না। তবে আমার চাওয়া থাকবে সেরা একটায় জায়গায় যাওয়ার। যখন কোনো পরিচালক, প্রযোজক নির্মানের কথা ভাববেন, তখন যেন আমার কথা মাথায় রাখেন। এটাই চাওয়া।'

তাই বলে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবেন না অধরা। নিজের মতো করেই এগিয়ে যেতে চান সামনে।

Related Topics

টপ নিউজ

অধরা খান / বাংলা চলচ্চিত্র / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab