Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
অবশেষে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে ‘হাঙ্গামা ২’!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
21 May, 2021, 01:00 pm
Last modified: 21 May, 2021, 01:01 pm

Related News

  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...

অবশেষে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে ‘হাঙ্গামা ২’!

ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে শিল্পা শেঠি,পরেশ রাওয়াল, মিজান জাফরি ও প্রণীতা সুভাষকে।
হিন্দুস্তান টাইমস
21 May, 2021, 01:00 pm
Last modified: 21 May, 2021, 01:01 pm
হাঙ্গামা ২

চলতি বছরের শুরুর দিকে ভারতে করোনার প্রকোপ কমতে শুরু করেছিল দ্রুত গতিতে। আর পাঁচজন মানুষের মতো আশার আলো দেখেছিল ছবি তৈরির সংস্থাগুলোও। বলিউডের প্রথম সারির বিভিন্ন প্রযোজক তাদের সংস্থায় তৈরি হয়ে জমে থাকা ছবির মুক্তির তারিখ পর্যন্ত ঘোষণা করে দিয়েছিল। এবং অবশ্যই তা বড়পর্দায়।

তবে গত এপ্রিলে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে পড়ে গোটা দেশ। বর্তমানে এই মহামারির প্রকোপ বেড়ে চলেছে প্রতিদিন। স্বাভাবিকভাবেই করোনার সংক্ৰমণ রুখতে ফের একবার বন্ধ হয়েছে সিনেমা হলের দরজা।

গত বছর ঠিক এই পরিস্থিতিতে বলিপাড়ার একাধিক বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। চলতি বছরেও ঠিক একই ধরনের পরিস্থিতি উদ্ভূত হওয়ায় উপায় না দেখে ফের একই পথে পা বাড়িয়েছে বলিউড।

এবার বলিউড হাঙ্গামায় প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, প্রিয়দর্শন পরিচালিত 'হাঙ্গামা ২'-ও খুব সম্ভবত মুক্তি পেতে চলেছে ডিজিট্যাল প্ল্যাটফর্মে। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে শিল্পা শেঠি,পরেশ রাওয়াল, মিজান জাফরি ও প্রণীতা সুভাষকে।

হাঙ্গামা ২

জানিয়ে রাখা ভালো, ২০০৩ সালে প্রিয়দর্শনেরই পরিচালিত সুপারহিট ছবি 'হাঙ্গামা'র সিক্যুয়েল এটি। 'হাঙ্গামা' ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় খান্না, আফতাব শিবদাসানি, পরেশ রাওয়াল ও রিমি সেনকে। জোর খবর, 'হাঙ্গামা ২'-তে অতিথি শিল্পী হিসেবে নাকি হাজির হবেন অক্ষয় খান্না।

অন্যদিকে, সদ্য সামনে এসেছে সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ অভিনীত 'ভূত পুলিশ' ছবিও মুক্তি পাবে ডিজনি+হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে। সেই খবর আসার একদিন পরেই জানা গেল 'হাঙ্গামা ২'-ও মুক্তি পেতে চলেছে ডিজনি+হটস্টারেই!

সূত্রের খবর, 'হাঙ্গামা ২'-এর প্রযোজকেরা ইতোমধ্যেই নাকি মোটা অঙ্কের টাকার চুক্তি সেরে ফেলেছেন ওটিটি প্ল্যাটফর্ম সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে।

Related Topics

টপ নিউজ

বলিউড / চলচ্চিত্র / ওটিটি / হাঙ্গামা ২ / শিল্পা শেঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net