Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
সিলেটের বন্যা: পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, দুর্গন্ধে টেকা দায়!

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
26 June, 2022, 02:00 pm
Last modified: 26 June, 2022, 04:57 pm

Related News

  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন
  • টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
  • বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, বেশি প্রাণহানি ফেনীতে

সিলেটের বন্যা: পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, দুর্গন্ধে টেকা দায়!

‘ঘরে ১০ দিন পানি ছিল। সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। আজকে পানি নামায় ঘর পরিষ্কার করতে এসেছি। কিন্তু চারপাশে দুর্গন্ধে টেকা যাচ্ছে না।’ 
দেবাশীষ দেবু, সিলেট
26 June, 2022, 02:00 pm
Last modified: 26 June, 2022, 04:57 pm
ফাইল ছবি- দেবাশীষ দেবু/টিবিএস

সিলেটে বন্যার পানি কমছে। তবে পানি নামার গতি ধীর থাকায় এখনো বেশিরভাগ এলাকা প্লাবিত হয়ে আছে। ধীরগতিতে নামছে পানি। প্রায় ১২ দিন ধরে পানিবন্দি থাকায় বানভাসিদের দুর্ভোগ বাড়ছে।

এদিকে যেসব এলাকা থেকে পানি নেমে পড়েছে সেসব এলাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন। তবে বাড়িঘর ভেঙে যাওয়া ও আসবাবপত্র নষ্ট হওয়ায় আরও দুর্ভোগে পড়ছেন তারা। 

সিলেট নগর ও সুনামগঞ্জ শহর থেকে পানি নেমে গেলেও এই দুই শহরজুড়েই দুর্গন্ধ দেখা দিয়েছে। শহরগুলোর নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তুপ। 

পানি নামায় রোববার নিজ বাসা পরিষ্কার করছিলেন নগরের মির্জাজাঙ্গাল এলাকার দেবব্রত চৌধুরী লিটন। তিনি বলেন, 'ঘরে ১০ দিন পানি ছিল। সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। আজকে পানি নামায় ঘর পরিষ্কার করতে এসেছি। কিন্তু চারপাশে দুর্গন্ধে টেকা যাচ্ছে না। ঘরের ভেতরে দুর্গন্ধ।' 

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, 'পানি কমায় আমরা পুরো নগরে এখন পরিচ্ছন্নতা অভিযান চালাবো। এজন্য প্রচুর পরিমাণ ব্লিচিং পাউডার প্রয়োজন। ব্লিচিং পাউডারের চাহিদা মন্ত্রণালয়ে জানানো হয়েছে।'

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে ৪ থেকে ৫ সেন্টিমিটার কমেছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি কমেছে ১ থেকে ২ সেন্টিমিটার।

পানি একেবারে ধীরে নামছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। তিনি বলেন, 'পানি এক দিনে এক সেন্টিমিটারও কমছে না। পানি দ্রুত না কমায় বানভাসি মানুষের দুর্ভোগ বাড়ছে। তাদের পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া যাচ্ছে না।' 

গত ১৫ জুন থেকে সিলেটে বন্যা দেখা দেয়; ১৭ জুন তা ভয়ংকর রূপ নেয়। প্লাবিত হয়ে পড়ে জেলার ৮০ শতাংশ এলাকা।  
    
Related Topics

টপ নিউজ

সিলেটের বন্যা / বন্যা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন
  • টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
  • বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, বেশি প্রাণহানি ফেনীতে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net