Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
এখনই পদ্মা সেতু পাড়ি দিতে পারছে না সাতক্ষীরা-ঢাকাগামী পরিবহন

বাংলাদেশ

আকরামুল ইসলাম, সাতক্ষীরা
26 June, 2022, 12:55 pm
Last modified: 26 June, 2022, 01:00 pm

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়

এখনই পদ্মা সেতু পাড়ি দিতে পারছে না সাতক্ষীরা-ঢাকাগামী পরিবহন

“সড়কে চলতে গেলে জেলার পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে ‘খুশি’ করতে হয়।”
আকরামুল ইসলাম, সাতক্ষীরা
26 June, 2022, 12:55 pm
Last modified: 26 June, 2022, 01:00 pm

পদ্মা সেতু উদ্বোধন হলেও সাতক্ষীরা থেকে ঢাকাগামী সব পরিবহন এখনই পদ্মা সেতু পাড়ি দিতে পারছে না। গোপালগঞ্জ জেলার মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা না করে সড়কে পরিবহন দিতে পারছেন না সাতক্ষীরার পরিবহনগুলো। 

পরিবহন মালিকদের অভিযোগ, গোপালগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককের সঙ্গে আলোচনা না করে সেখানে পরিবহন নিতে পারছেন না তারা। 

সাতক্ষীরার এক পরিবহন মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকার যখন লাইসেন্স দেয় তখন সব সড়কে চালানোর অনুমতি থাকে। তবে সড়কে চলতে গেলে জেলার পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে 'খুশি' করতে হয়। 

"এটা না করলে নানা রকম বাধা দেখা দেয়। সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যেতে গেলে গোপালগঞ্জ জেলার মালিক সমিতি সভাপতি-সাধারণ সম্পাদককে ম্যানেজ করতে হবে, 'কিছু' দিতে হবে। তাদের সঙ্গে আলোচনা প্রয়োজন। সেটা এখনো আমরা করতে পারিনি।"

"দ্রুত সময়ের মধ্যেই আলোচনা করে আমরা রুটে পরিবহন চলাচলের ব্যবস্থা করবো। সেই প্রক্রিয়া চলছে", যোগ করেন তিনি। 

সাতক্ষীরা এসপি গোল্ডেন লাইনের সাতক্ষীরা কাউন্টারের সহকারি ম্যানেজার মিলন কুমার রায় জানান, তাদের গাড়িগুলো সব দৌলদিয়া-আরিচা ফেরিঘাট হয়ে ঢাকা যাচ্ছে। 

"আগামী ১ জুলাই থেকে পদ্মা সেতু হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে যে সকল যাত্রীরা গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, সাইনবোর্ডসহ তার আশপাশে যাবেন তারা পদ্মা সেতু হয়ে যাবেন না। কারণ তাদের ওপাশ দিয়ে ঢাকা পৌঁছে অনেক ঘুরতে হবে।"

"বর্তমানে সোহাগ পরিবহন, টুঙ্গিপাড়া এক্মপ্রেস ও ইমাদ পরিবহন এগুলো পদ্মা সেতু হয়ে ঢাকা যাচ্ছে। গ্রীনলাইন পরিবহন বিকেলে যাবে।"

ঘটনার বিষয়ে জানতে সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সভাপতি তাহমিদ চয়নকে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।

তবে গোপালগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামিল সরোয়ার জানান, আলোচনা না করে কেউ পরিবহন এ সড়কে চালাতে পারবেন না, এটা নিয়ম। 

তিনি বলেন, "পদ্মা সেতু হয়ে যেতে গেলে এসে আলোচনা করুক, আবেদন করুক আমরা অনুমতি দিয়ে দিবো। কোনো পরিবহন মালিক এ সড়কে গাড়ি নামাতে চাইলে তাকে আসতে বলুন। শুধু এখানে নয় খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, মাদারীপুর এসব জেলার মালিক সমিতি থেকেও তাকে অনুমতি নিতে হবে।" 

"সড়কে চলাচলের জন্য বিআরটিএ অনুমতি দেয় আমরা অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য অনুমতি দিয়ে থাকি। যেসব পরিবহন মালিকরা ইতোমধ্যে অনুমতি নিয়েছে সে সব পরিবহন চলাচল করছে," যোগ করেন তিনি। 

এদিকে, ভোমরা স্থল বন্দর থেকে পন্যবাহি ট্রাক পদ্মা সেতু হয়ে ঢাকা যাচ্ছে বলে জানিয়েছে ভোমরা বন্দরের ব্যবসায়ী নেতারা।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম।খান বলেন, ভারত থেকে আমদানিকৃত পন্যবাহি ট্রাক পদ্মা সেতু হয়ে রাজধানীতে যাচ্ছে। তবে কতগুলো ট্রাক গেল সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়।

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / সাতক্ষীরা / সাতক্ষীরা-ঢাকা / বাস চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net