Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ভারতের রপ্তানি বন্ধ, বাংলাদেশ রাশিয়ার গম চায়

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
23 June, 2022, 02:50 pm
Last modified: 23 June, 2022, 06:54 pm

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ভারতের রপ্তানি বন্ধ, বাংলাদেশ রাশিয়ার গম চায়

ভারতের গম রপ্তানি নিষিদ্ধের পর ঘাটতি মোকাবিলায় রাশিয়ার সঙ্গে জি-টু-জি (দুই দেশের সরকারের মধ্যে) চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে বাংলাদেশ।
টিবিএস ডেস্ক
23 June, 2022, 02:50 pm
Last modified: 23 June, 2022, 06:54 pm
ছবি: রয়টার্স

দেশীয় বাজারে দাম স্থিতিশীল রাখতে গত মাসে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। এর প্রভাব পড়েছে বাংলাদেশের শস্য আমদানি খাতে। ভারতের গম রপ্তানি নিষিদ্ধের পর ঘাটতি মোকাবিলায় রাশিয়ার সঙ্গে জি-টু-জি (দুই দেশের সরকারের মধ্যে) চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে বাংলাদেশ। বুধবার (২২ জুন) দেশের বাণিজ্য বিভাগের সরকারি কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক রাশিয়ার সঙ্গে রপ্তানি চুক্তির বদৌলতে দেশের গমের চাহিদা মেটানো সম্ভব হতে পারে বলে উল্লেখ করেন কর্মকর্তারা।

খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চুক্তিটি চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "আমরা প্রাথমিকভাবে রাশিয়ার কাছে অন্তত ২ লাখ টন গম চাইবো।"

এদিকে, এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি খাদ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ বছরে প্রায় ৭ মিলিয়ন টন গম আমদানি করে। গত বছর এর দুই তৃতীয়াংশেরও বেশি শুধুমাত্র ভারত থেকেই আমদানি করা হয়েছে।

ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পর বাংলাদেশ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করেছিল, কিন্তু উচ্চ মূল্যের কারণে পরবর্তীতে সেগুলো বাতিল করা হয়।

মুম্বাইভিত্তিক একটি বাণিজ্যিক সংস্থা জানিয়েছে, রপ্তানি নিষিদ্ধের আগে ভারত থেকে প্রতি টন গম আমদানিতে ফ্রেইট চার্জসহ ৪০০ ডলারেরও কম মূল্য পরিশোধ করতো বাংলাদেশ। কিন্তু নিষেধাজ্ঞার পর রপ্তানিকারকরা প্রতি টনের দাম ৪৬০ ডলার নির্ধারণ করায় দেশের বাজারেও দাম বেড়েছে গমের।

বর্তমানে দেশের প্রায় সব ধরনের নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। গত মে মাসে দেশের মূল্যস্ফীতির বিগত আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া, দেশের গমের মজুদও তিন বছরের মধ্যে সর্বনিম্ন ১ লাখ ৬৬ হাজার টনে গিয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক একটি বাণিজ্যিক সংস্থার নয়াদিল্লি-ভিত্তিক ডিলার জানায়- "বাংলাদেশে অনেক দেশই গম সরবরাহ করতে পার, এক্ষেত্রে মূল সমস্যা দাম। রাশিয়া থেকে কেনার সুবিধা হলো- বিশ্ববাজার মূল্যের তুলনায় তারা ছাড়কৃত মূল্যের সুবিধা দিতে পারবে।"

তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে কেনা গমের মূল্য পরিশোধ করা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে। 

বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, "বৈঠকে মূল্য পরিশোধসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে আলোচনা করা হবে। এখন দেখা যাক তাতে কী হয়।"
 
  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

ভারত / গম রপ্তানি / রাশিয়া / রপ্তানি বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net