Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
সুরমার পানি কমছে, বাড়ছে কুশিয়ারার

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
20 June, 2022, 01:50 pm
Last modified: 20 June, 2022, 01:51 pm

Related News

  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
  • শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ

সুরমার পানি কমছে, বাড়ছে কুশিয়ারার

কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে কমলেও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বেড়েছে ৫ সেন্টিমটার। তবে কমেছে সারি ও লোভা নদীর পানি।
দেবাশীষ দেবু, সিলেট
20 June, 2022, 01:50 pm
Last modified: 20 June, 2022, 01:51 pm
ছবি: টিবিএস

সিলেটে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। তবে বাড়ছে কুশিয়ারা নদীর পানি। নদীর পানি কমলেও এখন প্লাবিত আছে জেলার বেশিরভাগ এলাকা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১৮ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ১ সেন্টিমিটার কমেছে। 

এ সময়ে কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে কমলেও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বেড়েছে ৫ সেন্টিমটার। তবে কমেছে সারি ও লোভা নদীর পানি।

পাউবোর সিলেট কার্যালয়ের উপ-সহকাপহ প্রকৌশলী নিলয় পাশা বলেন, আজ সুরমা নদীর পানি আরও কমবে। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জে বাড়ার কারণে ওই উপজেলার কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। তবে তা মারাত্মক কিছু হবে না।

নদীর পানি কমতে থাকায় কমতে শুরু করেছে প্লাবিত এলাকাগুলোর পানিও। নগরের নিচু এলাকাগুলো ছাড়া অন্যান্য এলাকা থেকে পানি প্রায় নেমেই গেছে। তবে উপশহর, তালতলা, তেররতন, ঘাসিটুলাসহ বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে।

নগরের বাইরের বেশিরভাগ এলাকায়ই এখনও প্লাবিত অবস্থায় রয়েছে। ফলে দুর্ভোগ বাড়ছে এসব এলাকার মানুষের। নগরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ ফিরে এলোও নগরের বাইরের প্লাবিত এলাকাগুলো এখনো অন্ধকারে রয়েছে। স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সংযোগও।

দক্ষিণ সুরমার হবিনন্দি এলাকার বাসিন্দা সুজন আহমদ বলেন, "চারদিন ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। মোবাইল নেটওয়ার্ক নেই। ঘরেও এখনো পানি। নারী ও শিশুদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছি। কিন্তু ঘরের জিনিসপত্রের নিরাপত্তার আমাদেরকে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেই থাকতে হচ্ছে।"

বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা। এই উপজেলার প্রায় পুরোটাই তলিয়ে যায় পানিতে। তলিয়ে যায় সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কও। তবে এখন পানি অনেকটাই কমতে শুরু করেছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।

তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। বর্ণি এলাকা ছাড়া সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বাকি এলাকাগুলো থেকে পানি নেমে গেছে।

পানি কমলেই ক্ষয়ক্ষতির আসল চিত্র জানা যাবে বলে জানান এই ইউএনও।

কোম্পানীগঞ্জ ছাড়াও গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, বিশ্বনাথ ও সিলেট সদর উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে। নতুন করে ফেঞ্চুগঞ্জ বাজারের দোকানপাটে ঢুকেছে পানি।

সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, পানি দ্রুতই কমছে। আজকে বৃস্টিও হয়নি। তবে পানি কমলেও এই বন্যা ব্যাপক ক্ষয়ক্ষতি রেখে যাবে। এই ক্ষয়ক্ষতি মোকাবেলায় সবাই সমন্বিতভাবে কাজ করতে হবে।

Related Topics

টপ নিউজ

বন্যা / সিলেট / সুরমা / কুশিয়ারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
  • শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net