Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ঝড় আতঙ্কে সাতক্ষীরার বাজার আমে ভরপুর, কমেছে দাম

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি 
09 May, 2022, 03:50 pm
Last modified: 09 May, 2022, 04:00 pm

Related News

  • সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঝড় আতঙ্কে সাতক্ষীরার বাজার আমে ভরপুর, কমেছে দাম

“প্রতি মণ গোবিন্দভোগ আম বাজারে বিক্রি হয় ২৫০০ টাকা। সেই আম আজ সোমবার বিক্রি হচ্ছে ১৮০০-১৯০০ টাকায়। এতে চাষীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
সাতক্ষীরা প্রতিনিধি 
09 May, 2022, 03:50 pm
Last modified: 09 May, 2022, 04:00 pm

ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়েছে সাতক্ষীরার আম বাজারে। ব্যবসায়ীরা গাছ থেকে দ্রুত আম ভেঙে নিচ্ছেন। এতে বাজারে আমের সরবরাহ কয়েকগুণ বেড়ে গেছে, কমেছে আমের দাম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও ব্যবসায়ীরা।

সাতক্ষীরার বড় বাজারের আম আড়ত ব্যবসায়ী সেমার্স জান্নাতুল বানিজ্য ভান্ডারের সত্ত্বাধিকারী আব্দুল হামিদ জানান, ঝড়ের আতঙ্কে গাছ থেকে চাষীরা আম ভেঙে বাজারে নিয়ে আসছেন। বাজারে আমের দাম একেবারেই কমে গেছে। 

"প্রতি মণ গোবিন্দভোগ আম বাজারে বিক্রি হয় ২৫০০ টাকা। সেই আম আজ সোমবার বিক্রি হচ্ছে ১৮০০-১৯০০ টাকায়। এতে চাষীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় গত বছর ৪ হাজার ১১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছিল। চলতি বছর ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আবাদ বাড়লেও এ বছর ৫০ ভাগ গাছেই আম হয়নি। জেলায় ৫ হাজার ২৯৯টি আমবাগান ও ১৩ হাজার আমচাষী আছে।

সাতক্ষীরার শিবপুর গ্রামের আম ব্যবসায়ী রাশেদুল ইসলাম শহরের বড় বাজারে আমের আড়তে ১০ মন আম বিক্রি করতে এসেছেন। তিনি বলেন, "গাছ থেকে গোবিন্দভোগ আম সব ভেঙে নিয়ে এসেছি। শুনেছি ঝড় আসবে সেকারণে আগেভাগেই ভেঙেছি। ঝড় হলে তখন আমগুলো সব নষ্ট হয়ে যাবে।"

রাজধানীর যাত্রাবাড়ির রুজেন ফ্রুটস থেকে সাতক্ষীরার বড়বাজারে আম কিনতে এসেছেন লুৎফর রহমান খান। তিনি বলেন, "দেশের মধ্যে সর্বপ্রথম সাতক্ষীরার আম বাজারে আসে। ঢাকা থেকে এখানে আম কিনতে এসেছি। বাজারে গোবিন্দভোগ, গোপালভোগসহ ভালো আম পাওয়া যাচ্ছে। তবে যেভাবে ধারণা করেছিলাম তার থেকেও কম দামে আম পাচ্ছি। মূলত ঝড় আসার খবরে আমের দাম কমে গেছে।"

সাতক্ষীরা আম ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম জানান, "প্রতিদিন ১০-১২টি ট্রাক করে আম যাচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। আম্পান, ইয়াস, করোনা এসব কারণে আম ব্যবসায়ীরা গত কয়েক বছর ধরে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বছর এমনিতে গাছে আমের ফলন কম তারপর প্রাকৃতিক দুর্যোগের কারণে আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক নুরুল ইসলাম বলেন, "আমাদের কাছে তথ্য আছে এদিকে ঝড় হবে না তবে বৃষ্টিপাত হতে পারে। এখন ঝড় আতঙ্কে যদি আম চাষী বা ব্যবসায়ীরা গাছ থেকে কাঁচা আম পেড়ে নেয় সেখানে আমরা কী করতে পারি। তবে আম চাষী ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ থাকবে।"

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / আম / ঝড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net