Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
দ্বিগুণ বাস ভাড়া গুনতে হচ্ছে ঢাকা ছাড়তে 

বাংলাদেশ

রেজাউল করিম
04 May, 2022, 04:25 pm
Last modified: 04 May, 2022, 04:31 pm

Related News

  • ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ সমিতি
  • বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা
  • শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা করা হবে, দেখানো হবে ডিজিটাল ডিসপ্লেতে: সড়কমন্ত্রী
  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • কোরিয়ার এক্সিম ব্যাংকের অনুমোদন বিলম্বে আবারও পেছাল বিআরটিসির ৩৪০ এসি বাস কেনা

দ্বিগুণ বাস ভাড়া গুনতে হচ্ছে ঢাকা ছাড়তে 

এসি বাসের জন্য সরকারের পক্ষ থেকে আগে থেকেই কোনো ভাড়া নির্ধারিত না থাকায়, এসব বাসে ইচ্ছামতো ভাড়া আদায় করছে পরিবহনগুলো। 
রেজাউল করিম
04 May, 2022, 04:25 pm
Last modified: 04 May, 2022, 04:31 pm
ফাইল ছবি/ইউএনবি

নাড়ির টানে বাড়ি যেতে ঈদের দ্বিতীয় দিনও (বুধবার) রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিড় করতে দেখা গেছে বাড়িগামী মানুষদের। তবে রাজধানী থেকে ছেড়ে যাওয়া বাসগুলো যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত, এমনকি কোথাও দ্বিগুণ টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে এসি বাসগুলোতে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

বুধবার (৪ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে যাত্রীদের সাথে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের এ অভিযোগ পাওয়া যায়। 

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, এবার ঈদে নতুন করে ভাড়া নির্ধারণ করেনি সরকার। তাই সাধারণ ভাড়া ঈদেও কার্যকর থাকার কথা যা সরকার নির্ধারিত। কিন্তু এবারও সেই নিয়মের তোয়াক্কা করছেন না পরিবহন কর্তৃপক্ষ। এদিকে এসি বাসের জন্য সরকারের পক্ষ থেকে আগে থেকেই কোনো ভাড়া নির্ধারিত না থাকায়, এসব বাসে ইচ্ছামতো ভাড়া আদায় করছে পরিবহনগুলো। 

বুধবার সকাল ১১.৩০ এর দিকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রী আলী আশরাফ সবুজ দ্য্ বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এসি বাসে ঢাকা থেকে বগুড়ায় ভাড়া ৬০০ টাকা। সেই জায়গায় এখন নেওয়া হচ্ছে ১২০০ টাকা।' 

আলী আশরাফ জানান, ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসক দেখানোর পর গত ১ মে ঢাকায় ফেরেন তিনি। রাস্তার যানজটের কারণে ইদের পরদিন বগুড়ায় ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু এখন বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। মহাখালীর সব বাস কা্উন্টারেই দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে।

একই চিত্র গাবতলী ও সাইদাবাদ বাস টার্মিনালেও। বুধবার দুপুর ১২.৩০-এ কল্যাণপুর থেকে পাবনাগামী এসি পরিবহন 'পাবনা এক্সপ্রেস'র যাত্রী, মাল্টিন্যাশনাল কোম্পানীর কর্মকর্তা নাজমুল ইসলাম রনী টিবিএসকে বলেন, ইদের আগে ঢাকা থেকে পাবনার এসি বাসে ভাড়া ছিল ৭০০ টাকা। এখন ১৫০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। পাবনা এক্সপ্রেসের কল্যাণপুর কাউন্টারের টিকিট বিক্রেতা আতিকুল ইসলাম টিবিএসকে বলেন, 'ঈদ উপলক্ষে প্রতিবছরই আমরা একটা ব্যবসা করি। সেই ধারাবাহিকতায় এবারও কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে।'

পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্যে, ঈদের সময় রাজধানীর বাইরে থেকে বাসগুলো ফিরে আসার সময় পুরোপুরি যাত্রীশূন্য হয়ে আসতে হচ্ছে। সেই ক্ষতি পুষিয়ে নিতেই এই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

রাজধানীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনালে থেকে ছেড়ে যাওয়া নন-এসি পরিবহনগুলোতে কোথাও ৫০ শতাংশ, কোথাওবা ৪০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে।

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, "যাত্রীদের অনেকেই অতিরিক্ত ভাড়ার কথা বলছেন। আসলে বাস মালিকেরা সারা বছরই নানা রকম ছাড় দিয়ে থাকেন। কিন্তু ঈদে পিক আওয়ার বলে দেন না। আর এসি বাসে সরকারনির্ধারিত ভাড়া নেই। মালিকেরা নিজেদের মতো ভাড়া ঠিক করে নেন।"

শ্যামলী পরিবহণের এই মালিকের দাবি, সাধারণ সময়ে নির্ধারিত এলাকার বাসে চলাচলের সময় আগে নেমে গেলে সে অনুসারেই ভাড়া রাখা হতো। কিন্তু ঈদের সময় যাত্রী যেখানেই নামুক, পুরো ভাড়া রাখা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি জানান, টেকনাফের বাসে করে কেউ কক্সবাজার গেলে টেকনাফের ভাড়াই দিতে হবে। তিনি বলেন,"যাত্রীদের বোঝানো হচ্ছে বিষয়টি। মালিকদের দিকটাও তো দেখতে হবে।" 

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো আইনগত ও নৈতিক সুযোগ নেই। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। 
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী টিবিএসকে বলেন, "বাস মালিক ও কর্তৃপক্ষ যে যুক্তি দিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে তা পুরোপুরি বেআইনী। যাত্রী কল্যাণ সমিতি সাম্প্রতিক এক স্টাডিতে দেখা গেছে, এবারের ঈদ উপলক্ষে পরিবহন মালিকরা প্রায় আট হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করবে। কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে নীরব।"

Related Topics

টপ নিউজ

ঈদে বাড়ি ফেরা / এসি বাস / অতিরিক্ত বাস ভাড়া / এসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ সমিতি
  • বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা
  • শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা করা হবে, দেখানো হবে ডিজিটাল ডিসপ্লেতে: সড়কমন্ত্রী
  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • কোরিয়ার এক্সিম ব্যাংকের অনুমোদন বিলম্বে আবারও পেছাল বিআরটিসির ৩৪০ এসি বাস কেনা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net