Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
অবৈধ জ্যামার, বুস্টার অপসারণ অভিযান জোরদার করার সিদ্ধান্ত বিটিআরসির

বাংলাদেশ

ইয়ামিন সাজিদ
20 April, 2022, 10:00 am
Last modified: 20 April, 2022, 10:26 am

Related News

  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 
  • এনইআইআর পোর্টালে ঢুকতে পারছেন না অনেক ব্যবহারকারী
  • অননুমোদিত হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল বিটিআরসি, ফের আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের
  • এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত
  • কাল থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা ব্যবসায়ীদের

অবৈধ জ্যামার, বুস্টার অপসারণ অভিযান জোরদার করার সিদ্ধান্ত বিটিআরসির

মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো ক্ষুদে বার্তায় বিটিআরসি অবৈধভাবে ইনস্টল করা জ্যামার, নেটওয়ার্ক বুস্টার এবং রিপিটার অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেছে।
ইয়ামিন সাজিদ
20 April, 2022, 10:00 am
Last modified: 20 April, 2022, 10:26 am

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ঢাকাসহ অন্যান্য শহরে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নকারী অবৈধ জ্যামার ও বুস্টার অপসারণের অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানিয়েছেন, মোবাইল নেটওয়ার্ক এবং টেলিযোগাযোগ সেবার মান নিশ্চিত করতেই বিটিআরসি এই পদক্ষেপ নিয়েছে।

মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো ক্ষুদে বার্তায় বিটিআরসি অবৈধভাবে ইনস্টল করা জ্যামার, নেটওয়ার্ক বুস্টার এবং রিপিটার অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বিটিআরসির অনুমোদন ছাড়া স্থাপিত এ ধরনের অবৈধ যন্ত্রপাতি অপসারণের অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৩ এপ্রিল "অবৈধ জ্যামার, বুস্টারের কারণে ঢাকার ২১২টি স্থানে নেটওয়ার্ক সমস্যা"- শিরোনামে টিবিএসের প্রতিবেদনের পরেই বিটিআরসিকে এই পদক্ষেপ নিতে দেখা গেলো। 

প্রতিবেদনে উঠে এসেছে, ঢাকার ২১২টি সহ সারাদেশের মোট ৩২৫টি স্থানে এ ধরনের অবৈধ ডিভাইসের কারণে মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে।

মোবাইল অপারেটরদের দ্বারা পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এলাকাগুলো শনাক্ত করা হয়েছে।

সমীক্ষায় দেখা গেছে, মসজিদ এবং মন্দিরে জ্যামার বসানো করা হয়েছে। অনেকে আবার ভালো নেটওয়ার্ক পেতে নিজ বাড়িতে বুস্টার ও রিপিটার বসিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই এলাকার অন্যান্যদের নেটওয়ার্ক। 

ব্যবহারকারীদের অভিযোগের ওপর ভিত্তি করেই চালানো হয় এই জরিপ। এরপর অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশ (অ্যামটব) তথ্যগুলো সংগ্রহ করে।

জ্যামার সাধারণত ওয়্যারলেস সিস্টেমের আপলিংক ফ্রিকোয়েন্সিকে আক্রমণ করে পুরো ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ওয়্যারলেস চ্যানেলগুলোকে বাধাগ্রস্ত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সংকেত প্রেরণ করে। এতে মোবাইল ডিভাইসের ভয়েস কিংবা ডেটা পরিষেবা বিঘ্নিত হয়। 

এর ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা কল ড্রপ, সাইলেন্ট কল ও ধীরগতির ডেটার মতো নেটওয়ার্ক সমস্যায় পড়েন।

এ ব্যাপারে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত কুমার মৈত্র বলেন, অনুমোদন ছাড়া এ ধরনের টেলিকমিউনিকেশন ডিভাইস স্থাপন করা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।
 
Related Topics

টপ নিউজ

জ্যামার / বুস্টার / মোবাইল নেটওয়ার্ক / বিটিআরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 
  • এনইআইআর পোর্টালে ঢুকতে পারছেন না অনেক ব্যবহারকারী
  • অননুমোদিত হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল বিটিআরসি, ফের আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের
  • এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত
  • কাল থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা ব্যবসায়ীদের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net