Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষ, যানবাহন ভাংচুরের ঘটনায় আহত ডজনখানেক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2022, 11:10 am
Last modified: 19 April, 2022, 03:24 pm

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত

নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষ, যানবাহন ভাংচুরের ঘটনায় আহত ডজনখানেক

গত রাতে শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ব্যবসায়ীর সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে।
টিবিএস রিপোর্ট
19 April, 2022, 11:10 am
Last modified: 19 April, 2022, 03:24 pm
ছবি- আসাদুল্লা লায়ন/ টিবিএস

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন।

সকালে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর রাজধানীর নূরজাহান মার্কেটের সামনে আগুন ধরিয়ে দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের হাতে বিস্ফোরক ককটেল ও ছুরিসহ দেশীয় অস্ত্র দেখা গেছে।

এছাড়া, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা অন্তত ১০ জন সাংবাদিকের ওপর হামলা করেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

পুলিশ ইতোমধ্যে তাদের ছত্রভঙ্গ করেছে। ছত্রভঙ্গের পর শিক্ষার্থীরা কলেজের ভেতর এবং সায়েন্স-ল্যাব মোড়ে অবস্থান নেয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে নীলক্ষেত সড়ক অবরোধ করে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।

নীলক্ষেতে বিক্ষোভকারী এক ছাত্র বলেন, "আমাদের সকালে মানববন্ধন করার কথা ছিল কিন্তু আমরা তা শুরু করার আগেই তারা [ব্যবসায়ী] আমাদের উপর হামলা করে। তারা আমাদের শিক্ষকদেরকেও আক্রমণ করে।"

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে তিনি বলেন, "আমরা পুলিশকে জানিয়েছি কিন্তু তারা আমাদের সহযোগিতা করেনি। অথচ গতকাল রাতে তারা (পুলিশ) ব্যবসায়ীদের পক্ষ নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে।"

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (নিউমার্কেট জোন) শরীফ জানান, গতকাল রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

"শিক্ষার্থীরা আজ সকালেও এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল এবং তাদের মধ্যে কেউ কেউ বলছিল যে গত রাতের কথিত হামলার অপরাধীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তারা ব্যবসায়ীদের দোকান খুলতে দেবে না," বলেন তিনি।

গত রাতে শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ব্যবসায়ীর সংঘর্ষ হয়।

এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে।

পরে পুলিশ রাবার বুলেট চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

তবে, সংঘর্ষের কারণ এখনও স্পষ্ট নয়। সংঘর্ষের পর ঢাকা কলেজ কর্তৃপক্ষ ১৯ এপ্রিলের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে।

ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী দাবি করেছেন, সোমবার রাতে নিউমার্কেটের ব্যবসায়ীরা তাদের এক সহপাঠীর ওপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসের শতাধিক শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটে হামলা চালায়।

এদিকে শিক্ষার্থীদের দাবির বিপরীতে দোকান মালিকরা জানান, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খেতে আসেন। বিল না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা দোকানে হামলা ও ভাংচুর শুরু করে।

 

Related Topics

টপ নিউজ

নিউমার্কেট / ঢাকা কলেজ / সংঘর্ষ / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net