Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
আজ আসছে না হাদিসুরের লাশ

বাংলাদেশ

ইউএনবি
13 March, 2022, 01:30 pm
Last modified: 13 March, 2022, 03:05 pm

Related News

  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত

আজ আসছে না হাদিসুরের লাশ

হাদিসুরের লাশ তুরস্ক এয়ারলাইন্সে ইস্তাম্বুল হয়ে দেশে আসার কথা থাকলেও, রোমানিয়া থেকে ইস্তাম্বুল আসার পর প্রচণ্ড তুষার ঝড়ের কারণে বিমানটি সময়মতো উড়তে পারেনি।
ইউএনবি
13 March, 2022, 01:30 pm
Last modified: 13 March, 2022, 03:05 pm
ছবি: ইউএনবি

তুরস্কে ফ্লাইট বাতিল হওয়ায় ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি' থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ রবিবার দেশে আসছে না।

হাদিসুরের লাশ তুরস্ক এয়ারলাইন্সে ইস্তাম্বুল হয়ে দেশে আসার কথা থাকলেও, রোমানিয়া থেকে ইস্তাম্বুল আসার পর প্রচণ্ড তুষার ঝড়ের কারণে বিমানটি সময়মতো উড়তে পারেনি। তবে দু-একদিনের মধ্যে লাশ ঢাকায় আসবে বলে আশা করছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) কর্তৃপক্ষ। 

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর বরাত দিয়ে বিএমএমওএ'র সভাপতি ক্যাপ্টেন এনাম চৌধুরী বলেন, ইস্তাম্বুলে ভারী তুষারপাতের কারণে ঢাকাগামী হাদিসুরের লাশবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে বলে দূতাবাস আমাদের জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল সোমবার হয়তো হাদিসুরের লাশ দেশে পৌঁছবে।

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা 'এমভি বাংলার সমৃদ্ধি' রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গোলার আঘাতে বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি'র তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। পরিবারের দাবি ছিল- জীবিত না পেলেও যেন অন্তত লাশটি তারা পান। এরপরই হাদিসুরের লাশ ইউক্রেন থেকে উদ্ধার করে দেশে আনতে সরকারিভাবে উদ্যোগ নেয়া হয়।

এর আগে শনিবার রাতে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেছিলেন, 'রোমানিয়া সময় রাত পৌনে ১০টায় নাবিক হাদিসুরের লাশ টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। বাংলাদেশ সময় ২টায় হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।'

গত শুক্রবার হাদিসুরের লাশ ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছায়। সেখান থেকে শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়।

এদিকে, ৩ মার্চ জাহাজটি থেকে জীবিত ২৮ নাবিক ও নিহত হাদিসুরের লাশ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এরপর ওই ২৮ নাবিককে ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যায় সেখানকার বাংলাদেশ দূতাবাস। গত ৯ মার্চ রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রোমানিয়ায় অবস্থান করা ২৮ নাবিককে বাংলাদেশে নিয়ে আসা হয়।

Related Topics

টপ নিউজ

হাদিসুর রহমান / বাংলাদেশি / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net