Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
নির্বাচনী ইশতেহারকে ‘স্টান্টবাজি’ বলে অভিহিত করলেন অর্থনীতিবিদরা    

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 March, 2022, 10:40 am
Last modified: 06 March, 2022, 10:50 am

Related News

  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের
  • ‘জনতার ইশতেহার’: নির্বাচনী ইশতেহার প্রণয়নে জনগণের মতামত চাইল জামায়াত
  • অর্থমন্ত্রীর জন্য সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা
  • নির্বাচিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে অগ্রাধিকার দেবে আ.লীগ: প্রধানমন্ত্রী
  • আওয়ামী লীগের ইশতেহার: অর্থনৈতিক গতি ত্বরান্বিত করতে মেগা প্রকল্প

নির্বাচনী ইশতেহারকে ‘স্টান্টবাজি’ বলে অভিহিত করলেন অর্থনীতিবিদরা    

"নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরে সেটা নিয়ে তাদের আর খেয়াল থাকে না। ম্যাক্রো লেভেলে দেখলে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা আশাহত হই, যখন দেখি সেই উন্নয়নের সুফল তৃণমূল মানুষের কাছে পৌঁছায়নি।”
টিবিএস রিপোর্ট
06 March, 2022, 10:40 am
Last modified: 06 March, 2022, 10:50 am
প্রতীকি ছবি

নির্বাচন উপলক্ষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঘোষিত ইশতেহারকে 'রাজনৈতিক স্টান্টবাজি' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ড. জ্যোতিপ্রকাশ দত্ত।

তিনি বলেছেন, "জাতীয় উন্নয়নের অঙ্গীকার, যেটি রাজনৈতিক দলের ইশতেহারে থাকে। সেটি আমি কোনোদিন দেখিনি। আমার বয়স এখন ৭০ বছর, অতএব আমি যখন দেখিনি তাহলে কয়জনে দেখেছে তা আমার জানা নেই। উন্নয়নের সঙ্গে রাজনৈতিক দলের ঘোষিত ইশতেহারের কোনো সম্পর্ক নেই। এগুলো সব স্টান্টবাজি। জনগণের আশা-আকাঙ্ক্ষার কোনো উপাদান সেখানে থাকলেও তার বাস্তবায়ন হয় না।" 

শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে "জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা" শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) সহযোগিতায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং ইয়ং পাওয়ার ইন স্যোশাল একশান (ইপসা), চট্টগ্রাম- এ সংলাপের আয়োজন করে। 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য। মূল প্রবন্ধে অভ্র ভট্টাচার্য বলেন, খানা ব্যয় জরিপ ২০১৬ এর তথ্য অনুযায়ী চট্টগ্রামের ৩ দশমিক ৫ শতাংশ মানুষ নিম্ন দারিদ্রসীমা ও ১৩ দশমিক ৭ শতাংশ মানুষ উচ্চ দারিদ্রসীমায় বসবাস করছে। কিন্তু সে অনুপাতে চাঁদপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও লক্ষীপুরের মানুষ জাতীয় দারিদ্রসীমার অনেক উপরে অবস্থান করছে। চট্টগ্রাম বিভাগের এসব অঞ্চলে দরিদ্র মানুষের সংখ্যা বেশি।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, "জনগণের উন্নয়নের জন্য রাজনৈতিক সরকারগুলো দায়বদ্ধ থাকে। তাই নির্বাচনের সময় তারা যে অঙ্গীকার করেন তা প্রতিপালন করা তাদের দায়িত্ব। তারা যে ইশতেহার ঘোষণা করে নির্বাচনের পরে সরকার গঠন করে, সেগুলো সরকার পালন করছে কিনা তা নিয়ে জনগণের মাঝে জিজ্ঞাসা থাকার প্রয়োজন রয়েছে। যাদের ভোট দিয়ে নির্বাচিত করলাম, তাদের কাছে জনগণের আরও স্পষ্টভাবে জবাব চাইবার প্রয়োজনীয়তা রয়েছে।" 

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য ও অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান বলেন, "আমরা সবসময় উন্নয়নের কথা শুনছি। আমাদের অনেক অবকাঠামো হচ্ছে। রাস্তাঘাট হচ্ছে, অনেক বড় বড় অট্টালিকা হচ্ছে। কিন্তু এই উন্নয়ন কি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন? এখানে কি একজন প্রবীণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতে পারছি? আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষদের কি আমরা উন্নয়নের অংশীদার করতে পারছি? তাদের অধিকার নিশ্চিতে সে উন্নয়নগুলো কি ভূমিকা রাখছে? এই উন্নয়নের বাইরে থেকে যাচ্ছে দেশের ১৮ থেকে ২০ শতাংশ মানুষ। তাদেরকে আমরা সত্যিকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ করতে পারিনি।"  

ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন, "নির্বাচন এলেই আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার উপস্থাপন করে। নাগরিক সমাজ হিসেবে আমরা এটা দেখে উৎসাহী হই, পরে আশাহত হই। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরে সেটা নিয়ে তাদের আর খেয়াল থাকে না। ম্যাক্রো লেভেলে দেখলে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা আশাহত হই, যখন দেখি সেই উন্নয়নের সুফল তৃণমূল মানুষের কাছে পৌঁছায়নি।"

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের চেয়ারম্যান ড. মনজুর উল আমিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফরিদুল আলম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা।   

 

Related Topics

টপ নিউজ

নির্বাচনী ইশতেহার / নির্বাচনী অঙ্গীকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের
  • ‘জনতার ইশতেহার’: নির্বাচনী ইশতেহার প্রণয়নে জনগণের মতামত চাইল জামায়াত
  • অর্থমন্ত্রীর জন্য সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা
  • নির্বাচিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে অগ্রাধিকার দেবে আ.লীগ: প্রধানমন্ত্রী
  • আওয়ামী লীগের ইশতেহার: অর্থনৈতিক গতি ত্বরান্বিত করতে মেগা প্রকল্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net