Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
শিগগিরই ঢাকা-নিউইয়র্ক বিমানের ফ্লাইট: বিমান পরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
15 February, 2022, 08:45 pm
Last modified: 15 February, 2022, 08:48 pm

Related News

  • মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দরে ১৩ দিনে ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • এক বছরে দুটি প্রিমিয়াম রুট বন্ধ: বিমানের রুট পরিকল্পনা কতটা টেকসই?
  • কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

শিগগিরই ঢাকা-নিউইয়র্ক বিমানের ফ্লাইট: বিমান পরিবহন প্রতিমন্ত্রী

বিমান ভাড়া নিয়ে দুর্ভোগের বিষয়টি প্রধানমন্ত্রী অবগত আছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যগামীদের কীভাবে ভর্তুকি দিয়ে সহযোগিতা করা যায়- তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে। কোভিডের কারণে যাত্রীদের চাপ বেশি, অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ চলায় ফ্লাইটের সংখ্যাও বাড়ানো যাচ্ছে না। বিমানবন্দর পুরোপুরি অপারেশনে যাওয়ার পর হয়তো এই সমস্যা থাকবে না।’
সিলেট প্রতিনিধি
15 February, 2022, 08:45 pm
Last modified: 15 February, 2022, 08:48 pm
ছবি-সংগৃহীত

শিগগিরই ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট শহরের একটি কনভেনশন হলে সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, '২৭ ফেব্রুয়ারি নিউইয়র্ক থেকে একটি অডিট টিম আসছে। কিছুদিন পর তাদের দ্বিতীয় টিম আসবে। আমরা আশাবাদী খুব শিগগির নিউইয়র্কের সাথে সরাসরি ফ্লাইট চালু করতে পারব। সিলেট থেকেও যাতে ভবিষ্যতে নিউইয়র্ক ও টরেন্টোতে ফ্লাইট পরিচালনা করা যায়, এ বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে।'

সভায় যোগ দেওয়ার আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এসময় বিমান ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ভাড়া বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খুব কষ্ট হচ্ছে। কিন্তু ভাড়া বৃদ্ধির প্রক্রিয়াটা শুধু বিমানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক বিষয়। মধ্যপ্রাচ্যগামী কর্মীরা সাধারণ ফ্লাইটের ৪-৫ দিন আগে তাদের ভিসা হওয়ার সংবাদ পান। তাই কম সময়ের মধ্যে টিকেট কাটতে গিয়ে তাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। কিন্তু দেড়-দুই মাস আগে টিকেট কাটা গেলে এই সমস্যা থাকত না। অর্ধেক মূল্যে তারা টিকেট কাটতে পারত।

বিমান ভাড়া নিয়ে দুর্ভোগের বিষয়টি প্রধানমন্ত্রী অবগত আছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যগামীদের কীভাবে ভর্তুকি দিয়ে সহযোগিতা করা যায়- তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে। কোভিডের কারণে যাত্রীদের চাপ বেশি, অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ চলায় ফ্লাইটের সংখ্যাও বাড়ানো যাচ্ছে না। বিমানবন্দর পুরোপুরি অপারেশনে যাওয়ার পর হয়তো এই সমস্যা থাকবে না।'

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ হলে সিলেট থেকেই বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চলবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ওসমানী বিমানবন্দরেও নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। এরপর শুধু হিথ্রো নয়, বিশ্বের বিভিন্ন গন্তব্যে এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এরমধ্যে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে। এখন নতুন আন্তর্জাতিক টার্মিনালের নির্মাণকাজ শেষ হওয়ার অপেক্ষা।

প্রতিমন্ত্রী বলেন, সিলেট বিমানবন্দরে যে টার্মিনাল আছে, সেটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার উপযুক্ত। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এ টার্মিনাল উপযোগী নয়। তারপরও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের পরামর্শ নিয়ে এটি দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

ঢাকা-নিউইয়র্ক / ফ্লাইট চলাচল / বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দরে ১৩ দিনে ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • এক বছরে দুটি প্রিমিয়াম রুট বন্ধ: বিমানের রুট পরিকল্পনা কতটা টেকসই?
  • কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net