Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রূপপুরে ১০ দিনে ‘হৃদরোগ’ ও ‘মাদক সংশ্লিষ্টতায়’ ৫ রাশিয়ানের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
07 February, 2022, 07:55 pm
Last modified: 07 February, 2022, 08:58 pm

Related News

  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ: রূপপুরে ফুয়েল লোডিং শুরু
  • রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা

রূপপুরে ১০ দিনে ‘হৃদরোগ’ ও ‘মাদক সংশ্লিষ্টতায়’ ৫ রাশিয়ানের মৃত্যু

পুলিশ দাবি করছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত মৃত পাঁচজনের চারজনেরই মৃত্যু হয়েছে হৃদরোগের কারণে। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সুনির্দিষ্ট কী কারণ বলা আছে সে ব্যাপারে কোনো তথ্য দেননি ওসি আসাদুজ্জামান।
টিবিএস রিপোর্ট 
07 February, 2022, 07:55 pm
Last modified: 07 February, 2022, 08:58 pm
ছবি: মুমিত এম

গত ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দশদিনে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ৫ জন রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। 

পুলিশ দাবি করছে, মৃত পাঁচজনের চারজনেরই মৃত্যু হয়েছে হৃদরোগের কারণে। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ টিবিএসের পাবনা প্রতিনিধিকে এ কথা জানান। 

পুলিশের এই কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আরও জানান, নিহতদের ময়না তদন্তের রিপোর্টে চারজনের হৃদরোগের উল্লেখ ছিল, আরেকজনের মাদক সংশ্লিষ্টতার কথা উল্লেখ আছে। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সুনির্দিষ্ট কী কারণ বলা আছে সে ব্যাপারে কোনো তথ্য দেননি ওসি আসাদুজ্জামান। 

গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভেরটোনিকভ আলেকজান্ডার (৪৫) নামে ওই ব্যক্তি বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের 'নিকিম অ্যাটোমস্ট্রয়' নামক প্রতিষ্ঠানে কাজ করতেন। রোববার কর্মক্ষেত্রে না যাওয়ায় তাকে খুঁজতে গিয়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। তারপর বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এর আগে গত ২৮ জানুয়ারি রাশিয়ান নাগরিক বারচেনকো আলেক্সেইর অসুস্থ অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর ২ ফেব্রুয়ারি শাকিরভ আলেক্সেইয়ের (৪০) নামে আরেকজন মারা যান। 

এরপর গত ৫ ফেব্রুয়ারি মারা যান আরও ২ রাশিয়ান নাগরিক। এদের একজন ইঞ্জিনিয়ার চুকিন পাভেল । তিনি ট্রেস্ট রোসেম নামে রাশিয়ান সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।

আরেকজনের নাম তলমাসেফ ভাইয়াসেলভের। তিনি এসএমইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইন্সটলার ছিলেন। চুকিন পাভেল অসুস্থ হয়ে এবং তলমাসেফ ১৪ তলা থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান বলে দাবি পুলিশ সূত্রের। 
 
Related Topics

টপ নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প / রাশিয়ান / রাশিয়ানের মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ: রূপপুরে ফুয়েল লোডিং শুরু
  • রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net