Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্ত বাতিল, অবরোধ প্রত্যাহার অটোরিকশা চালকদেরর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2025, 10:45 am
Last modified: 16 February, 2025, 11:55 am

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ

বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্ত বাতিল, অবরোধ প্রত্যাহার অটোরিকশা চালকদেরর

টিবিএস রিপোর্ট
16 February, 2025, 10:45 am
Last modified: 16 February, 2025, 11:55 am
ছবি: টিবিএস

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিটার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করার পর সিএনজিচালিত অটোরিকশা চালকরা তাদের আন্দোলন স্থগিত করেছেন।

ঢাকা মেট্রোপলিটন অটো-রিকশা চালক ঐক্য পরিষদের যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কর্তৃপক্ষ এই নিয়ম বাতিল করার পর সড়কে আমাদের বিক্ষোভ স্থগিত করা হয়েছে। তবে ভাড়া বৃদ্ধি এবং আমাদের অন্যান্য দাবি নিয়ে আমরা সরকারের সাথে আলোচনা চালিয়ে যাব।'

এর আগে বিআরটিএর মিটার ব্যবহার জোরদার এবং মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়কারী অটোরিকশা চালকদের জরিমানা বা জেলের বিধান রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ঢাকা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

আগরগাঁওয়ের তালতলা এলাকায় আজ (১৬ ফেব্রুয়ারি) সকালে চালকদের তাদের যানবাহন ব্যবহার করে রাস্তার উভয় পাশে অবরোধ করেন। এতে সড়কে বিশাল যানজট তৈরি হয়।

বিআরটিএকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ জানানোর পাশাপাশি চালকরা মিটারে মূল ভাড়া বৃদ্ধির দাবিও জানান।

গাড়ির পাশে রাস্তায় বসে শুয়ে পড়তে দেখা যায় চালকদের। পাশাপাশি বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তারা।

হাতিরঝিলসহ বেশ কয়েকটি এলাকায় রাস্তায় একই রকম অবরোধ দেখা যায়।

ছবি: টিবিএস

সড়কে বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ না করা অটোরিকশা থামিয়ে চালকদের অবরোধে যোগ দিতে বাধ্য করতেও দেখা গেছে।

সিএনজি না পেয়ে দুর্ভোগে পড়া যাত্রীরা বাধ্য হয়ে রিকশায় গন্তব্যে গেছেন।

১১ ফেব্রুয়ারি সরকার মিটার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়ার পর থেকে অটোরিকশা চালকরা গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে আসছিলেন।

ছবি: টিবিএস

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, মিটারে ভাড়া না নিলে চালকদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

সড়ক অবরোধ / সিএনজি চালিত অটোরিকশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net