Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
অপারেশন ডেভিল হান্ট: হাতিয়ায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৭ আ.লীগ নেতা আটক

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
09 February, 2025, 01:25 pm
Last modified: 09 February, 2025, 01:34 pm

Related News

  • অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৬
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯
  • যৌথবাহিনীর অভিযানে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার
  • ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপারেশন ডেভিল হান্ট: হাতিয়ায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৭ আ.লীগ নেতা আটক

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সানা উল্লাহ সানু
09 February, 2025, 01:25 pm
Last modified: 09 February, 2025, 01:34 pm
ছবি: সংগৃহীত

অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীর মেঘনা নদীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাতজনকে আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪), হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেন (২৬), ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালাম বিটু (৪৪), নিঝুম দ্বীপ ইউনিয়নের আজিম উদ্দিন (৩১), তমরদ্দি ইউনিয়নের সিরাজুল ইসলাম ওরফে রাকছান (২৪), আবদুল মাজেদ ওরফে পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)।

যৌথবাহিনীর এ অভিযানে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের সদস্যরা অংশ নেন। 

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা জানান, আলাউদ্দিন আজাদকে ওছাখালী পুরাতন বাজার এলাকার ২ নম্বর ওয়ার্ড থেকে এবং তিনজনকে তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাসেরহাট এলাকা থেকে এবং বাকিদেরকেও বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো ছুরি, একটি কুড়াল, দুইটি কাঠের হাতলযুক্ত ছুরি ও তিনটি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর হাতিয়ায় এটিই ছিল প্রথম অভিযান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি যৌথ বাহিনীর অভিযানও অব্যাহত থাকবে।'

এদিকে, এই অভিযানের আগে গত ৭ ফেব্রুয়ারি ঢাকার মিন্টো রোডে স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার বাসভবনের সামনে তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ।

তিনি এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, হাতিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি, যদিও একাধিকবার এ বিষয়ে অনুরোধ করা হয়েছিল। এই দাবিতে আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের পদত্যাগও দাবি করেন।

পরে রাত ২টা ৪৫ মিনিটের দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কর্মসূচি স্থগিত করতে বলেন। তিনি আশ্বাস দেন, শিগগিরই সাভার ও হাতিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে।

হান্নান অভিযোগ করেছিলেন, বারবার অনুরোধের পরও তার এলাকা হাতিয়ায় অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কোনো অভিযান চালায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে হান্নানসহ অন্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

এর আগে, কয়েক মিনিটের ব্যবধানে ফেসবুকে দুটি পোস্ট দেন মাসউদ।

প্রথম পোস্টে তিনি লেখেন, 'আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। আমার ভাইদের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমি যাচ্ছি। হয় জন্মভূমি, নয় মৃত্যু। দোয়া করবেন।'

তিনি আরও লেখেন, 'স্বরাষ্ট্র উপদেষ্টা, নেভি ক্যাম্পের পাশেই অস্ত্রভর্তি মোহাম্মদ আলীর আস্তানা।'

দ্বিতীয় পোস্টে মাসউদ লেখেন, 'স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করবো রাত ১২:৩০টা থেকে। ওনারা ঘুমাবেন, আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের ওপর গুলি করবে। যারা সঙ্গ দেবেন, আসতে পারেন।'

Related Topics

টপ নিউজ

হাতিয়া / অপারেশন ডেভিল হান্ট / যৌথবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৬
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯
  • যৌথবাহিনীর অভিযানে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার
  • ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net