Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের এখতিয়ার নিয়ন্ত্রণের প্রস্তাব সংস্কার কমিশনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2025, 06:05 pm
Last modified: 06 February, 2025, 02:21 pm

Related News

  • বাজেটে কৃষক কার্ডের জন্য ১০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকতে পারে
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের এখতিয়ার নিয়ন্ত্রণের প্রস্তাব সংস্কার কমিশনের

সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে। 
টিবিএস রিপোর্ট
05 February, 2025, 06:05 pm
Last modified: 06 February, 2025, 02:21 pm

বিচার বিভাগ সংস্কার কমিশন রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের দণ্ডিত আসামিকে ক্ষমা প্রদানের এখতিয়ার নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে।

আজ বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

কমিশনের ২৮ দফা সুপারিশের মধ্যে ৬ নম্বর প্রস্তাবে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত প্রস্তাবটি অন্তর্ভুক্ত রয়েছে। এতে বলা হয়েছে-আদালত কর্তৃক চূড়ান্তভাবে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগ কর্তৃক ক্ষমা প্রদানের এখতিয়ার নিয়ন্ত্রণে একটি বোর্ড গঠন করা হবে। এই বোর্ডের সুপারিশের ভিত্তিতেই ক্ষমা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদানের অধিকার দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে-কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে।

বর্তমানে রাষ্ট্রপতি বিচারিক কর্তৃপক্ষের দেওয়া যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করতে পারেন। তবে এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। এ নিয়ে সম্প্রতি একটি রিট আবেদন করা হয়েছে, যেখানে এই ক্ষমতা প্রয়োগের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গত ২০ জানুয়ারি হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন। তিনি বলেন, "সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সাজাপ্রাপ্ত কাউকে ক্ষমা করতে পারেন। তবে অতীতে দেখা গেছে, এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বহু সাজাপ্রাপ্ত আসামি, বিশেষ করে হত্যা মামলার দণ্ডিতরা রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় এই ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, যা সংবিধানের ৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই ক্ষমতা প্রয়োগে নীতিমালা থাকা জরুরি। জনস্বার্থে এই রিট করা হয়েছে।"

এর আগে ২০১৪ সালে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে আরেকটি রিট দায়ের করা হয়েছিল। তখন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের' সভাপতি মনজিল মোরশেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেছিলেন।

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রপতি / দণ্ডিত আসামি / ক্ষমা / প্রদর্শন / সুপারিশ / সংস্কার কমিশন / প্রস্তাব / প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • বাজেটে কৃষক কার্ডের জন্য ১০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকতে পারে
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net