Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আইনজীবী আলিফ হত্যামামলায় আটক ১১ জনকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2025, 01:45 pm
Last modified: 03 February, 2025, 02:11 pm

Related News

  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

আইনজীবী আলিফ হত্যামামলায় আটক ১১ জনকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন সংক্রান্ত শুনানির সময় কোর্ট চত্বরে পুলিশের ওপর আক্রমণ এবং ভাঙচুরের মামলায় ওই ব্যক্তিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
টিবিএস রিপোর্ট
03 February, 2025, 01:45 pm
Last modified: 03 February, 2025, 02:11 pm
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ফাইল ছবি: সংগৃহীত।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আটক ১১ জনকে ঘটনায় সময় ভাঙচুর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণের অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এই আদেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন- প্রেমনন্দন দাস (১৯), রানব দাস (২৪), বিদান দাস (২৯), বিকাশ দাস (২৪), রুমিত দাস, রাজ কপূর (৫৫), সমীর দাস (২৫), শিব কুমার দাস (২৩), ওম দাস (২৬), অজয় দাস (৩০) এবং দেবী চরন (৩৬)।

এই ১১ জনকেই আইনজীবী আলিফের হত্যায় অভিযুক্ত করা হয়েছিল এবং তারা সবাই চট্টগ্রাম শহরের বাঁদল রোডের সেবক কলোনির বাসিন্দা। ২৬ জানুয়ারি সেবক কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে হত্যাকাণ্ডের অভিযোগে তাদের জেলে পাঠানো হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন সেশনস জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রাইহানুল ওয়াজেদ চৌধুরী আদেশটি বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন সংক্রান্ত শুনানির সময় কোর্ট চত্বরে পুলিশের ওপর আক্রমণ এবং ভাঙচুরের মামলায় ওই ব্যক্তিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

তিনি আরও বলেন, "আদালত এই আবেদন মঞ্জুর করেছে এবং অভিযুক্তদের কড়া নিরাপত্তার মধ্যে আবার জেলে পাঠানো হয়েছে।"

সাবেক ইস্কন নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ২৫ নভেম্বর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার হন। কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে এ মামলাটি দায়ের করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।

যখন তাকে কারাগারে নেওয়া হচ্ছিল, তখন তার সমর্থকরা প্রতিবাদ শুরু করেন। এরপর তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) লাঠি ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। 

সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম আইনজীবী সমিতি এই হামলার জন্য ইস্কন সদস্য ও তাদের সমর্থকদের দায়ী করেছে। ঘটনার পর, আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এই মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আলিফের ভাই খান-ই আলম আরও একটি মামলা দায়ের করেন। এ মামলায় বিস্ফোরক আইনে ১১৬ জনের বিরুদ্ধে ভাঙচুর ও আক্রমণের অভিযোগ আনা হয়েছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম আদালত / আইনজীবী আলিফ হত্যা / সাবেক ইস্কন নেতা / চিন্ময় কৃষ্ণ দাস / ভাঙচুর / পুলিশের উপর হামলা / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net