Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
পাচার হওয়া সম্পদ চিহ্নিত করতে বিদেশে প্রতিনিধি দল পাঠানো হবে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2025, 05:45 pm
Last modified: 20 January, 2025, 05:52 pm

Related News

  • শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে

পাচার হওয়া সম্পদ চিহ্নিত করতে বিদেশে প্রতিনিধি দল পাঠানো হবে: অর্থ উপদেষ্টা

ঠিক কবে নাগাদ এসব অর্থ ফিরিয়ে আনা হতে পারে- এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, এখনই এ বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা কঠিন।  
টিবিএস রিপোর্ট
20 January, 2025, 05:45 pm
Last modified: 20 January, 2025, 05:52 pm
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ছবি: টিবিএস

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশিদের বিদেশে থাকা সম্পদ চিহ্নিত করতে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে প্রতিনিধি দল পাঠাবে সরকার।

রাজধানীর গুলশানের একটি হোটেলে সোমবার (১৯ জানুয়ারি) এন্ট্রাপ্রেনিউর অরগানাইজেশন আয়োজিত নবম গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড (জিএসইএ) বাংলাদেশ'র গ্র্যান্ড ফিনালে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন বলেন, শুধু দল পাঠিয়েই কাজ হবে না। আমাদের [পাচারকারীদের বিরুদ্ধে] সুনির্দিষ্ট প্রমাণও প্রয়োজন।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থ পাচারের মামলাগুলো নিয়ে কাজ করছে।

অর্থ উপদেষ্টা জানান, তারা পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে সব টাকা ফিরিয়ে আনা হয়ত সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি।  

ঠিক কবে নাগাদ এসব অর্থ ফিরিয়ে আনা হতে পারে- এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, এখনই এ বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা কঠিন।  

তিনি বলেন, শ্বেতপত্রে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। তারা কোথাও থেকে তথ্য পেয়েছে। তবে অবশ্যই অর্থ দেশের বাইরে চলে গেছে। এখন আমরা প্রথমে ওই সব ব্যক্তিদের এবং কোথায় অর্থ স্থানান্তরিত হয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা করছি।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক বাজেট প্রতিবেদন নিয়ে তিনি বলেন, 'তারা একটি বড় বাজেটের পূর্বাভাস দিয়েছে, এবং আমরা অবশ্যই এটি করব। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কিছুটা ছোট হতে পারে, তবে সামগ্রিক বাজেট বড় হবে।'

Related Topics

টপ নিউজ

অর্থ / পাচার / সম্পদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net