Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ

ইউএনবি
13 January, 2025, 05:30 pm
Last modified: 13 January, 2025, 05:45 pm

Related News

  • মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি অভিবাসী কল্যাণ নেটওয়ার্কের আহ্বান
  • নজরে কুয়ালালামপুরের দুই বিলাসবহুল হোটেল, বিভিন্ন দেশে এস আলমের সাম্রাজ্য নিয়ে তদন্ত
  • আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য: সংসদে প্রতিমন্ত্রী নুর
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়

মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

এছাড়াও ড. ইউনূস হাইকমিশনারের প্রতি গত বছরের মে মাসে মালয়েশিয়ায় কাজে যোগদান করতে না পারা ১৮ হাজার বাংলাদেশি কর্মীর প্রবেশ সহজ করার আহ্বান জানান।
ইউএনবি
13 January, 2025, 05:30 pm
Last modified: 13 January, 2025, 05:45 pm
ছবি: ইউএনবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (১৩ জানুয়ারী) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন, যাতে তারা দেশে ভ্রমণ করতে পারেন এবং প্রয়োজনে ফিরে আসতে পারেন।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। তার সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

এছাড়াও ড. ইউনূস হাইকমিশনারের প্রতি গত বছরের মে মাসে মালয়েশিয়ায় কাজে যোগদান করতে না পারা ১৮ হাজার বাংলাদেশি কর্মীর প্রবেশ সহজ করার আহ্বান জানান।

হাইকমিশনার বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে এ বিষয়ে একটি বৈঠক করেছে এবং আগামীকাল মঙ্গলবারও এ সংক্রান্ত আরেকটি বৈঠকের কথা রয়েছে। 

গত বছরের অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এ প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী দফায় মালয়েশিয়ায় কাজের জন্য বাংলাদেশি শ্রমিকরা পরিকল্পনা সাজাতে পারে।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে গত ১ জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান।

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / ভিসা / কর্মী / ড. ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি অভিবাসী কল্যাণ নেটওয়ার্কের আহ্বান
  • নজরে কুয়ালালামপুরের দুই বিলাসবহুল হোটেল, বিভিন্ন দেশে এস আলমের সাম্রাজ্য নিয়ে তদন্ত
  • আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য: সংসদে প্রতিমন্ত্রী নুর
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net