Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2025, 02:35 pm
Last modified: 11 January, 2025, 05:27 pm

Related News

  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াচ্ছে: মির্জা ফখরুল
  • সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং শহীদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল  
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বাবলম্বী করতে এসএমই ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস মির্জা ফখরুলের
  • সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল

দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল

তিনি বলেন, "৫ মাস পরে অনেকেই জিজ্ঞেস করছেন, আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে, আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে, নির্ভয়ে কথা বলতে পারছি। এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টিরও একটা বড় ভূমিকা আছে।"
টিবিএস রিপোর্ট
11 January, 2025, 02:35 pm
Last modified: 11 January, 2025, 05:27 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইউএনবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি, সে চেষ্টা সফল হবে না।" 

অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ১ম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি বলেন, "৫ মাস পরে অনেকেই জিজ্ঞেস করছেন, আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে, আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে, নির্ভয়ে কথা বলতে পারছি। এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টিরও একটা বড় ভূমিকা আছে।"

একটি ভয়াবহ দানবের হাত থেকে সবাই রক্ষা পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি, কথা বলছি। এখন যেটা প্রয়োজন, সকল উস্কানির পরেও আমরা যেন সিদ্ধান্তে অটল থাকি। আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, বৈষম্য দূর করতে চাই, বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই।"

তিনি বলেন, "বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। হঠকারিতা করে, ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল পদক্ষেপ নিয়ে যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে।"

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভাল নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে, আমরা সেটা নিয়ে একসাথে লড়তে চাই। সেটাকে এক সাথে নিয়ে, সবাই মিলে এই সমস্যাগুলোকে সমাধান করতে চাই। সবাই এক সাথে হয়েই যদি সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পারি, তাহলে আমরা কেন পারবো না একটা নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে?"

বিএনপি সংস্কারের কথা আগেই বলেছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন তারা একটু বুঝানোর চেষ্টা করেন আমরা সংস্কারের আগেই নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা তেমন না। আমরা যেটা বলছি, নির্বাচন কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে, নির্বাচনটা হলেই আমাদের শক্তি আরও বাড়বে। সরকার থাকবে, সংসদ থাকবে। যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে।"

বিএনপি মহাসচিব বলেন, "আমরা এই কথাও বলেছি যে, নির্বাচনের পরে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করত চাই। সবাই মিলে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে চাই। যারা অন্যান্য দলে আছেন, তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন। তারা তাদের যে মতামত সেটা দেবেন।"

বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছেন ও দিয়ে যাবেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না, অন্তর্বর্তী সরকার বলছি। তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। সমর্থন দিয়ে যাচ্ছি। তাদের পক্ষে সম্ভব, আমরা একটা পথ খুঁজে পাব- যে পথে আমরা সবাই এগিয়ে যেতে পারব।"

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / জাতীয় ঐক্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াচ্ছে: মির্জা ফখরুল
  • সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং শহীদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল  
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বাবলম্বী করতে এসএমই ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস মির্জা ফখরুলের
  • সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net