Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
নির্যাতনের জবাব হিংসায় নয়, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চাই: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2024, 06:40 pm
Last modified: 18 December, 2024, 07:27 pm

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ, আলোচনায় ঋণ ও উন্নয়ন প্রকল্প
  • বিএনপি যখনই ক্ষমতায় গেছে, চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে: নাহিদ ইসলাম
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা
  • চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নির্যাতনের জবাব হিংসায় নয়, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চাই: তারেক রহমান

‘মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই তাদের [বিএনপির ওপর নির্যাতনকারীদের] জবাব দেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
18 December, 2024, 06:40 pm
Last modified: 18 December, 2024, 07:27 pm
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতি নির্যাতনের জবাব দলটি হিংসার বদলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দিতে চায়।

'আমার ব্যক্তিগত জীবনেও নির্যাতন হয়েছে। আমার বাবাকে হত্যা করা হয়েছে, মাকে নির্যাতন করা হয়েছে এবং ভাই তাদের অত্যাচারে মারা গেছে… কিন্তু আমরা এ নির্যাতনের জবাব তাদের মতো হিংসার মাধ্যমে দেব না। আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এর জবাব দেব।'

বুধবার (১৮ ডিসেম্বর) বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ঘোষিত ৩১ দফার লক্ষ্য হলো 'সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি'। ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩১ দফার ঘোষণা দেন।

এ ঘোষণার প্রথম দফাটিই হলো প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে এসে সব মত ও পথের সমন্বয়। এর জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

এছাড়া দফার অংশ হিসেবে 'নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার' গঠনের প্রতিশ্রুতিও রয়েছে দলটির। বিএনপির আরেকটু গুরুত্বপূর্ণ দফা হলো পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না।

তারেক রহমান বলেন, 'আমাদের বহু সহকর্মী খুন হয়েছেন। শুধু জুলাই-আগস্টের আন্দোলনে পাঁচ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। গত ১৬ বছরে অনেক নেতাকর্মীর বাড়িঘর এবং ব্যবসা-প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে।'

তিনি বলেন, 'মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই তাদের [বিএনপির ওপর নির্যাতনকারীদের] জবাব দেওয়া হবে।'

তারেক রহমান বলেন, 'ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই আস্থার প্রতিফলন। মুখে বললেই হবে না; জনগণ জানতে চায়, আমরা তাদের জন্য কী করব। জনগণের আস্থা অর্জনের পর সে আস্থা ধরে রাখতে হবে।'

তিনি আরও বলেন, 'আগামী নির্বাচনই শেষ কথা নয়। অনেকে বলে, তারেক রহমান শুধু ভোট ভোট করে। আমরা রাজনৈতিক দল, আমরা তো ভোটের কথাই বলব। মানুষ জানতে চায়, আমরা কী করব। এখন আর শুধু কথায় চিড়া ভিজবে না।'

নির্বাচিত হলে দফা বাস্তবায়ন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, 'পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে, আপনি কী কী করতে পেরেছেন। সবটা হয়তো আমরা পারব না, তবে যতটুকু করব তা জনগণের কাছে তুলে ধরব। তখন জনগণ এর বিচার করবেন।'

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 'অনেকের নামে এখনো গায়েবি মামলা রয়েছে। এত নির্যাতন সহ্য করে যারা লড়াই করে যাচ্ছেন, তাদের কষ্ট যেন কোনো স্বার্থান্বেষী মহল নষ্ট করে দিতে না পারে।'

তিনি বলেন, 'কিছু লোক তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের সব কষ্টে পানি ঢেলে দিচ্ছে। কেন তাদের সে সুযোগ দেবেন আপনারা?'

তারেক রহমান বলেন, 'মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আপনাদেরও জনগণের দিকে তাকাতে হবে। কী করলে জনগণ আপনাকে আরও পছন্দ করবে, সেটি বুঝতে হবে।'

তিনি আরও বলেন, 'পরিবারের দুষ্টু বাচ্চাদের যেমন টাইট দিয়ে রাখতে হয় — তেমনি দলের ভেতরও দুষ্টুরা আছে, থাকতে পারে — আমাদের এ দুষ্টুদের টাইট দিয়ে রাখতে হবে। তারা হয়তো দলের অনেক ক্ষতি করে ফেলছে।'

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের মানুষের কাছে পৌঁছাতে হবে এবং জনগণের আস্থা ধরে রাখতে হবে। এ আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। এটি জনগণের দায়িত্ব না।'

তিনি আরও বলেন, 'আমরা নিজেদের সংযত রাখব এবং আমাদের সহকর্মীদের সংযত রাখতে চেষ্টা করব। মানুষ চায় না এমন কাজ কেন করবেন, যেখানে আপনাদের আস্থার সংকট দেখা দেবে?'

তারেক রহমান বলেন, 'স্বৈরাচার যখন জনগণকে অধিকারবঞ্চিত করে অস্ত্রের মুখে ক্ষমতা ধরে রেখেছিল, তখন আমি বলেছিলাম টেক ব্যাক বাংলাদেশ। এর অর্থ হলো, জনগণের বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।'

তিনি বলেন, 'বাংলাদেশে কী হবে, তা বাংলাদেশের মানুষ ঠিক করবে। টেক ব্যাক বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল দেশের গণতন্ত্রকামী দলগুলোর সহযোগিতায় স্বৈরাচারের পতন ঘটানো। স্বৈরাচারের মাথা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।'

তিনি আরও বলেন, 'গত ১৬ বছরে তারা নিজেদের আখের গোছাতে ভিনদেশে তাদের প্রভুকে খুশি করতে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে।'

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (কেন্দ্রীয় দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, 'আমরা বিএনপি পরিবার'-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

কর্মশালার অংশ নেন টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ মহানগরের নেতাকর্মীরা।

Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / নির্যাতন / রাজনীতি / নির্বাচন / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ, আলোচনায় ঋণ ও উন্নয়ন প্রকল্প
  • বিএনপি যখনই ক্ষমতায় গেছে, চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে: নাহিদ ইসলাম
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা
  • চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net