Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
এস আলম ও ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডির বিরুদ্ধে ২৯ কোটি টাকার প্রতারণা মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2024, 09:05 pm
Last modified: 12 December, 2024, 09:09 pm

Related News

  • এস আলম-সামিট দেশি না বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের
  • এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ শতক জমি জব্দের নির্দেশ
  • জনতা ব্যাংকের ৬,২৪৩ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, এস আলম গ্রুপের বিরুদ্ধে আরও ৩ মামলা দুদকের
  • ১,৯৬৩ কোটি টাকা ঋণ জালিয়াতি: এস আলম ও জনতা ব্যাংকের ৩৪ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

এস আলম ও ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডির বিরুদ্ধে ২৯ কোটি টাকার প্রতারণা মামলা

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেন নারী উদ্যোক্তা নাজমে নওরোজ। তিনি নগরের ‘লা অ্যারিস্টোক্রেসি’ রেস্তোরাঁর মালিক।
টিবিএস রিপোর্ট
12 December, 2024, 09:05 pm
Last modified: 12 December, 2024, 09:09 pm
এস আলম। ছবি: সংগৃহীত।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এক নারী ব্যবসায়ীর ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত-সমালোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (মাসুদ) ও ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি আকিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেন নারী উদ্যোক্তা নাজমে নওরোজ। তিনি নগরের 'লা অ্যারিস্টোক্রেসি' রেস্তোরাঁর মালিক।

তাঁর আইনজীবী শুভঙ্কর ঘোষ আজ বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, 'তিনি একজন নারী উদ্যোক্তা। সে সুবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তাঁর পরিচয় হয়। সাইফুল আলম বাদীকে ব্যবসা বাড়ানোর জন্য তাঁর মালিকানাধীন ওই ব্যাংকের কাজীর দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেয়। এরপর কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ দেয়।'

'২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়। ইতিমধ্যে সাইফুল আলম তাঁর ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আকিজ উদ্দিন ও সাইফুল আলম ব্যাংকে ঋণের বিপরীতে থাকা বাদীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে নিয়ে আত্মসাৎ করেছেন ২৯ কোটি টাকা। গত ২২ জুলাই ওই টাকা ফেরত চাইলে বাদীকে অপহরণের হুমকি দেওয়া হয়।'

মামলার বাদী নাজমে নওরোজ বলেন, 'টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় আমাকে গুম ও খুনের হুমকি দিতেন আকিজ।'

গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাইফুল আলম মাসুদ আর দেশে ফিরে আসেননি। তিনি নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন। আর পলাতক রয়েছেন আকিজ উদ্দিন। এ কারণে দুজনের বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, লা এরিস্টোক্রেসি, নওরোজ এন্টারপ্রাইজ ও নীলিমা নীল এগ্রো লিমিটেডের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তিনটি শাখার প্রায় ২৩৪ কোটি ঋণ আটকে গেছে।

প্রতিষ্ঠান তিনটির মধ্যে লা এরিস্টোক্রেসির কর্ণধার নাজমে নওরোজ।

নওরোজ এন্টারপ্রাইজের কর্ণধার নাজমে নওরোজ, ফার্স্ট সিকিউরিটি মহিলা ব্রাঞ্চের তৎকালীন এক নারী পিয়ন মঞ্জু রানী দাশ ও তাঁর স্বামী অজয় কুমার দাশ।

নীলিমা নীল এগ্রো লিমিটেডের লা এরিস্টোক্রেসির স্টোর কিপার মুজিবুর রহমান চেয়ারম্যান ও ওয়াসিয়া আক্তার নুপুর ব্যবস্থাপনা পরিচালক।

নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানের নামে ২৩৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার পেছনে নারী উদ্যোক্তা নাজমে নওরোজ, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তাঁর ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। 

 

Related Topics

টপ নিউজ

এস আলম গ্রুপ / প্রতারণা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • এস আলম-সামিট দেশি না বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের
  • এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ শতক জমি জব্দের নির্দেশ
  • জনতা ব্যাংকের ৬,২৪৩ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, এস আলম গ্রুপের বিরুদ্ধে আরও ৩ মামলা দুদকের
  • ১,৯৬৩ কোটি টাকা ঋণ জালিয়াতি: এস আলম ও জনতা ব্যাংকের ৩৪ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net