Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ক্যান্সার চিকিৎসায় জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞদের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2024, 01:00 pm
Last modified: 12 December, 2024, 01:04 pm

Related News

  • স্তন ক্যান্সারের লক্ষ লক্ষ রোগী হয়তো কেমোথেরাপি এড়াতে পারবেন, গবেষণা বলছে
  • সংক্রামক ব্যাধি হাসপাতাল: স্কুল অভ ট্রপিক্যাল মেডিসিন থেকে ‘কুকুর কামড়া হাসপাতাল’
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • স্বাস্থ্য খাতের বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী

ক্যান্সার চিকিৎসায় জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞদের 

তারা বলছেন, ৩০ বছর আগের তুলনায় দেশে ক্যান্সার চিকিৎসার উন্নতি হলেও এখনও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
টিবিএস রিপোর্ট
12 December, 2024, 01:00 pm
Last modified: 12 December, 2024, 01:04 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ক্যান্সার চিকিৎসায় দেশে জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

তারা বলছেন, ৩০ বছর আগের তুলনায় দেশে ক্যান্সার চিকিৎসার উন্নতি হলেও এখনও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার ফোরাম আয়োজিত 'ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশ-অগ্রগতি ও সম্ভাবনা' শীর্ষক এক আলোচনায় এসব কথা বলেন বক্তারা। 

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের পর স্বাস্থ্যখাত সংস্কারের যে সুযোগ পাওয়া গেছে, তাতে ক্যান্সার চিকিৎসায় জাতীয় পরিকল্পনা, ক্যান্সার চিকিৎসার উন্নতি, মানুষ যাতে কম খরচে মান সম্মত সেবা পায় তা নিশ্চিত করা, ক্যান্সার চিকিৎসায় বীমার ব্যবস্থা করাসহ বেশকিছু প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, "৩০ বছর আগে দেশে ৫০ বেড নিয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। এখন সরকারি পর্যায়ে ক্যান্সার রোগীদের জন্য প্রায় ১,০০০ বেড আছে।" 

"এছাড়া, বেসরকারকারি পর্যায়েও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। তবে তা রোগীর তুলনায় অপ্রতুল। দেশে প্রতি বছর ১ লাখ ৪৭ হাজার মানুষ নতুন করে ক্যান্সার আক্রান্ত হন, পুরাতন রোগী তো আছেই। এতো বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে চিকিৎসা সেবা এখনও অপ্রতুল," যোগ করেন তিনি। 

ডা. রাসকিন আরও বলেন, "এখন আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে, তাতে মাত্র ১০ শতাংশ মানুষকে উন্নত বিশ্বের মতো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। কিন্তু ৯০ শতাংশ মানুষকে বাংলাদেশ মানের চিকিৎসা সেবা দিতেও এ ব্যবস্থা অপ্রতুল।" 

"জুলাই অভ্যুত্থানে আমরা দেশকে, স্বাস্থ্য খাতকে সংস্কারের যে সুযোগ পেয়েছি, তা কাজে লাগাতে হবে। ক্যান্সার প্রতিরোধে উদ্যোগ নিতে হবে, জেলা পর্যায়ে ক্যান্সার হাসপাতাল স্থাপনের কাজের গতি বাড়াতে হবে, ক্যান্সারের চিকিৎসায় সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কারো যদি টাকা না থাকে, তারও চিকিৎসা হবে; রাষ্ট্র তার দায়িত্ব নেবে," যোগ করেন তিনি। 

অনুষ্ঠানে স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. সৈয়দ আকরাম হোসেন বলেন, "দেশে এখন ১,০০০ কোটি টাকার ক্যান্সারের ওষুধ উৎপাদন হচ্ছে। ক্যান্সারের আধুনিক যন্ত্রপাতিও আছে। দেশেই এখন ক্যান্সার চিকিৎসা সম্ভব। ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।"  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অথর্নীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ বলেন, "ক্যান্সার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছেন রোগীরা। টাকার অভাবে অনেকে চিকিৎসা করতে পারেননা।" 

তিনি বলেন, "ক্যান্সার চিকিৎসার জন্য স্বাস্থ্যবীমার ব্যবস্থা করতে হবে। বীমা করলে মোবাইল ফোনের মাধ্যমে মাসে মাত্র ২০ টাকা করে দিলে একজন রোগী ৫ লাখ করে টাকা পাবেন।"

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্যান্সার অনকোলজিস্ট অধ্যাপক সাবেরা খাতুন, ডা. আলীয়া শাহনাজ, ক্যান্সার রোগী জিনাত আরাসহ আরও অনেকে। 
 
Related Topics

টপ নিউজ

ক্যান্সার / ক্যান্সার চিকিৎসা / স্বাস্থ্য খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • স্তন ক্যান্সারের লক্ষ লক্ষ রোগী হয়তো কেমোথেরাপি এড়াতে পারবেন, গবেষণা বলছে
  • সংক্রামক ব্যাধি হাসপাতাল: স্কুল অভ ট্রপিক্যাল মেডিসিন থেকে ‘কুকুর কামড়া হাসপাতাল’
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • স্বাস্থ্য খাতের বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net