Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
হুমকি দিলেও বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
03 December, 2024, 10:45 pm
Last modified: 03 December, 2024, 10:48 pm

Related News

  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব পরিবেশমন্ত্রীর

হুমকি দিলেও বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক

মঙ্গলবার সকাল থেকেই বেনাপোল এবং পেট্রাপোল বন্দরের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
যশোর প্রতিনিধি
03 December, 2024, 10:45 pm
Last modified: 03 December, 2024, 10:48 pm
ফাইল ছবি/টিবিএস

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এর আগে ভারতের পেট্রাপোল সীমান্তে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও জমায়েত কর্মসূচি পালন করা হয়। সেখান থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের হুমকি দেওয়া হলেও মঙ্গলবার এ কার্যক্রম স্বাভাবিকভাবেই চলেছে।

বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি জানান, মঙ্গলবার সকাল থেকেই বেনাপোল এবং পেট্রাপোল বন্দরের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিতে কোনো ব্যাঘাত ঘটেনি।

ভারত থেকে দেশে ফিরে আসা পাসপোর্ট যাত্রী শাহ জালাল জানান, সীমান্ত বন্ধের গুজব শুনে আতঙ্কে অনেক বাংলাদেশি দেশে ফিরেছেন। তবে সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভারতীয় ট্রাকচালক পলাশ কুমার বলেন, 'আগের তুলনায় বর্ডারে কড়াকড়ি কিছুটা বেড়েছে। তবে মালামাল রপ্তানিতে কোনো বাধা দেওয়া হয়নি।'

বাংলাদেশি রপ্তানি পণ্য পেট্রাপোল বন্দরে খালাস করে ফিরে আসা ট্রাকচালক মিঠুন হোসেন জানান, তিনি স্বাভাবিক সময়ের মতোই পণ্য খালাস করে ফিরে এসেছেন। সেখানে কোনো প্রতিবন্ধকতা নেই, তবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন বলেন, 'স্বাভাবিক পরিস্থিতিতে সোমবার ভারত থেকে ২৪৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং বাংলাদেশ থেকে ২০১ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।'

অন্যদিকে মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত ২১৯ ট্রাক পণ্য বেনাপোলে প্রবেশ করেছে এবং ৬৮ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা জানান, দুই দেশের মধ্যে যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে।

'ভারতে যাওয়ার তুলনায় ফেরত আসা যাত্রীর সংখ্যা বেশি। যাত্রীদের কাছ থেকে জানা গেছে, ওপারে কোনো সমস্যা হয়নি.' বলেন তিনি।

উল্লেখ্য, ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।

পরে গত ২৫ নভেম্বর, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রামের আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়  দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বেনাপোল / স্থলবন্দর / পেট্রাপোল বন্দর / বেনাপোল-পেট্রাপোল / বাংলাদেশ-ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব পরিবেশমন্ত্রীর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net