Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা, কনস্যুলার সেবা স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2024, 07:05 pm
Last modified: 03 December, 2024, 07:14 pm

Related News

  • ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ‘আবার দেখা হবে’ বার্তা দিয়ে ঢাকাকে বিদায় জানালেন প্রণয় ভার্মা
  • ইরান যুদ্ধের কারণে তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা, কনস্যুলার সেবা স্থগিত

আজ মঙ্গলবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
টিবিএস রিপোর্ট
03 December, 2024, 07:05 pm
Last modified: 03 December, 2024, 07:14 pm
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে সোমবার হামলা চালানো হয়। ছবি: পিটিআই

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. আল-আমিনের সই করা এ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'নিরাপত্তাহীনজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলাতে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।'

এর আগে আজ বিকেল ৪টায় প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়। সেখানে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'ভারত ও বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। আমাদের সম্পর্ক ব্যাপক ও বহুমুখী। আমরা এটিকে একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না।'

দুই দেশের মধ্যে অনেক আন্তঃনির্ভরতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমরা এই নির্ভরতাগুলোকে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এগিয়ে নিতে চাই। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমরা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যোগাযোগ স্থাপন করতে আগ্রহী।'

উল্লেখ্য, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গতকাল সোমবার 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামক একটি ডানপন্থী সংগঠনের নেতৃত্বে একদল লোক ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ ও হামলা করেন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। এ সংগঠনটি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সম্পর্কিত।

পরে এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।

Related Topics

টপ নিউজ

হাইকমিশন / প্রণয় ভার্মা / ভিসা / স্থগিত / আগরতলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ‘আবার দেখা হবে’ বার্তা দিয়ে ঢাকাকে বিদায় জানালেন প্রণয় ভার্মা
  • ইরান যুদ্ধের কারণে তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net