Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
হেফাজত নেতাদের চাপে নারায়ণগঞ্জে লালন মেলা আয়োজনের অনুমতি বাতিল

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
21 November, 2024, 08:15 pm
Last modified: 21 November, 2024, 08:20 pm

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

হেফাজত নেতাদের চাপে নারায়ণগঞ্জে লালন মেলা আয়োজনের অনুমতি বাতিল

এর আগে, গত ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এই মেলাকে ‘ঈমান-বিধ্বংসী’ আখ্যা দিয়ে মেলা বন্ধে মিছিল করেন। পরে মুক্তিধাম আশ্রমের অদূরে জড়ো হয়ে সেখানে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
21 November, 2024, 08:15 pm
Last modified: 21 November, 2024, 08:20 pm
নারায়ণগঞ্জের মধ্য নরসিংহপুর গ্রামে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি প্রাঙ্গণ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সদর উপজেলার কাশিপুরের মধ্য নরসিংহপুর গ্রামে 'মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি' প্রাঙ্গণে আয়োজিত 'মহতি সাধু সঙ্গ ও লালন মেলা' আয়োজনের অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। নিরাপত্তার কারণ এবং স্থানীয় হেফাজত নেতাদের আপত্তির জেরে এই অনুমতি বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হক। তিনি বলেন, 'এই মেলা বন্ধের জন্য স্থানীয় হেফাজতের নেতারা দাবি জানিয়েছেন। মেলার অনুমতি দেয়া হলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরী হতে পারে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় আমরা লালন মেলার অনুমতি প্রদান করিনি।'

এর আগে, গত ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এই মেলাকে 'ঈমান-বিধ্বংসী' আখ্যা দিয়ে মেলা বন্ধে মিছিল করেন। পরে মুক্তিধাম আশ্রমের অদূরে জড়ো হয়ে সেখানে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, 'অন্যায়কে প্রতিহত করতে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের তৌহিদী জনতা নারায়ণগঞ্জে কম নাই। প্রয়োজনে তৌহিদী জনতা সকলকে নিয়ে আমরা সামনে বাড়ব, কী করে এটি (লালন মেলা) বন্ধ করা যায়, সেটি আমরা দেখবো। প্রশাসনকে বলবো, এখানে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। মুসলিম তৌহিদী জনতা আপস করতে রাজি না। প্রয়োজনে আমরা হাত দিয়ে বাধা দিব। যা কিছু এখানে হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। কোনো অবস্থাতেই যেন এটা না হয়। অপ্রীতিকর কিছু হলে তার দায়ভার আপনাদের নিতে হবে।'

এদিকে হেফাজত নেতা আব্দুল আউয়ালের 'হুমকির' প্রতিবাদে গত ২০ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করে মুক্তিধাম আশ্রমের লোকজন এবং নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিরা। 

মানববন্ধনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি রফিউর রাব্বী বলেন, 'প্রশাসনের দায়িত্ব হচ্ছে মানুষের মত প্রকাশ, ধর্ম পালন এবং শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা। নির্বিঘ্নে লালন মেলা আয়োজনের জন্য রাষ্ট্র ও সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের কাজ করতে হবে। এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষের বসবাস এই দেশে। এখানে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছ্। নিজের মত আরেকজনের ওপর চাপিয়ে দিয়ে তার কণ্ঠরোধ করা শুধু চব্বিশের গণঅভ্যুত্থানের বিরুদ্ধেই নয়, এটি আমাদের সংবিধানেরও বিরোধীতা।'

আয়োজকরা জানান, গত সাত বছর ধরে এখানে 'মহতি সাধু সঙ্গ ও লালন মেলা' আয়োজন করে আসছিলেন তারা। মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ফকির শাহ জালাল বলেন, 'দশ বছর আগে আমার জমিতে আশ্রম প্রতিষ্ঠা করি। গত সাত বছর ধরে— দেশের বিভিন্ন স্থান থেকে লালন ভক্তরা এখানে আসেন। আমরা তো কারও বিরুদ্ধে কিছু বলি না। আমাদের মত করে সাঁইজির গান চর্চা করি, ভক্তদের মাঝে খাবার বিতরণ করি। এমন পরিস্থিতি আগে কখনও হয়নি। এলাকার মানুষও বাধা দেয়নি। কিন্তু এবার তৌহিদী জনতা বলছে, মেলা বন্ধ না করলে সব ভেঙ্গে ফেলবে।'

শাহ জালাল জানান, "গত ১৪ অক্টোবর 'মহতি সাধু সঙ্গ ও লালন মেলা' আয়োজনের জন্য জেলা প্রশাসক বরাবর অনুমতি চাওয়া হয়। ইতোমধ্যে এই আয়োজনের জন্য কার্ড ছাপানো এবং বিতরণ করা হয়ে গেছে। তৌহিদী জনতার হুমকির পর ১৯ নভেম্বর পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছি। কিন্তু নিরাপত্তা জনিত কারণে শেষ পর্যন্ত জেলা প্রশাসন অনুমতি প্রদান করেনি।" 

 

Related Topics

টপ নিউজ

লালন মেলা / নারায়ণগঞ্জ / জেলা প্রশাসন / অনুমতি বাতিল / হেফাজতে ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net