Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
গাজীপুরে ৬ষ্ঠ দিনের মতো সড়ক অবরোধ বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
20 November, 2024, 01:35 pm
Last modified: 23 November, 2024, 02:21 pm

Related News

  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 

গাজীপুরে ৬ষ্ঠ দিনের মতো সড়ক অবরোধ বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের

বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। অপরদিকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের চাপায় তিনজন আহত হলে হামিম গ্রুপের শ্রমিকরাও একই সড়ক অবরোধ করে।
গাজীপুর প্রতিনিধি
20 November, 2024, 01:35 pm
Last modified: 23 November, 2024, 02:21 pm
আজও সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। ছবি: টিবিএস।

গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছে।

অপরদিকে, অবরোধ শুরু হওয়ার আগে সড়ক পারাপারের সময় হামিম গ্রুপের একটি কারখানার তিন নারী শ্রমিক আহত হলে একই সড়ক অবরোধ করেন ওই কারখানার শ্রমিকরা।

চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ থাকায় আজও দূর্ভোগে পড়েছেন এ সড়কে চলাচলকারী মানুষজন। এছাড়া উত্তরবঙ্গের যানবাহনগুলো বিকল্প হিসেবে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সাথে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে। স্থানীয়রা সড়ক সচল করার দাবি জানিয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে। পার্কের পোশাক কারখানার শ্রমিকরা এক মাসের (অক্টোবর) বকেয়া বেতনের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নেয়। এতে চরম যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।

গত বৃহস্পতিবার তারা একই দাবীতে অবরোধ করে আসছেন। পরে শুক্রবার বিরতি দিয়ে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় মহাসড়ক অবরোধ করে। রাতে সড়ক ছেড়ে দিলেও পরদিন আবারও তারা সড়ক অবরোধ করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনভর আন্দোলন করেও কারো কোন সাড়া পাননি শ্রমিকরা। পরে রাত ১০টার দিকে অবরোধ তুলে নিয়ে বাড়ি চলে গেলে রাত ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু তাদের দাবী পুরন না হওয়ায় একই দাবীতে তারা বুধবারও একই মহাসড়ক অবরোধ করেছে।

সূত্র আরো জানায়, গাজীপুর মহানগরীর কাশেমপুর থানাধীন সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে এসব কারখানার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতিমাসেই শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করছে। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করে। 

এছাড়াও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করার পর পুলিশে সোর্পদ করেছিল। তাদের যাচাই শেষে মুচলেকা রেখে রাতে ছেড়ে দেওয়া হয়েছে।

অপরদিকে, জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা সকাল ৬টার দিকে কাজে যোগদিতে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর পারাপারের সময় তিন নারী শ্রমিক অজ্ঞাত গাড়ী চাপায় আহত হয়। পরে গুজব ছড়িয়ে পড়ে তাদের মধ্যে এক নারী শ্রমিক নিহত হয়েছে। এমন গুজবে শ্রমিকরা উত্তেজিত হয়ে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জিরানী এলাকায় চন্দ্রা -নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

পরে খবর পেয়ে সাড়ে ১১ টার দিকে সেনা সদস্যরা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

এছাড়াও গত ১ নভেম্বর থেকে মহানগরীর পানিশাইল এলাকার ডরিন গ্রুপের তিনটি কারখানা বিনা নোটিশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এর প্রতিবাদের ও কারখানা খুলে দেওয়ার দাবীতে সোমবার থেকে আন্দোলন শুরু করে ঐ কারখানার শ্রমিকরা। দুই দিন আন্দোলনের পর মঙ্গলবার কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলে ঐ কারখানার শ্রমিকরা তা মেনে নেয়। একারণে ডরিনের শ্রমিকরা আজ আন্দোলনে যোগ দেয়নি।

জিএমপি কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শ্রমিকরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল শুরু হবে।

Related Topics

টপ নিউজ

সড়ক অবরোধ / নবীনগর-চন্দ্রা সড়ক / বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক / শ্রমিক / হামিম গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net