Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
জেন-জির চাহিদা পূরণে ইন্টারনেট মূল্য কমাবে সরকার

বাংলাদেশ

বাসস
16 November, 2024, 11:35 am
Last modified: 16 November, 2024, 11:37 am

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

জেন-জির চাহিদা পূরণে ইন্টারনেট মূল্য কমাবে সরকার

বাসস
16 November, 2024, 11:35 am
Last modified: 16 November, 2024, 11:37 am
প্রতীকী ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তরুণদের চাহিদা মেটাতে ইন্টারনেটের দাম কমানোর জন্য কাজ করছে। 

বাংলাদেশের ইন্টারনেট সিস্টেমের বিদ্যমান বিভিন্ন লাইসেন্সিং কাঠামো পর্যালোচনা করে পরিষেবার গুণমান নিশ্চিত এবং সীমাহীন মেয়াদের জন্য ইন্টারনেট প্যাকেজ চালু করার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। 

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী (অব.) সাশ্রয়ী মূল্যের, বৈচিত্র্যময় ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার করে বলেছেন, নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিষেবা সরবরাহের মূল অংশ হিসাবে ডেটার দাম কমাতে হবে।

তিনি বলেন, 'আমরা পরিষেবাগুলোকে নিরাপদ, সাশ্রয়ী ও বৈচিত্র্যময় করতে চাই—এবং এর জন্য যা যা প্রয়োজন, আমরা তা করব।' 

এমদাদ উল বারী আরো বলেন, 'ডেটা মূল্য হ্রাস করা পরিষেবা সরবরাহের মূল চাবিকাঠি। ডেটা মূল্য অবশ্যই কমানো উচিত, কারণ এটি আমাদের পরিষেবা সরবরাহ পরিকল্পনার অংশ।'

বিটিআরসির পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি) ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানোর জন্য বিটিআরসির কাছে একটি প্রস্তাব দিয়েছে।

তারা বলেছে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমবে। তারা ব্যান্ডউইথের বিদ্যমান মূল্যের তুলনায় বিভিন্ন স্ল্যাবে দাম কমানোর প্রস্তাব করেছেন।

আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, 'আমরা ইন্টারনেটের ব্যবহার বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে ইন্টারনেটের আউটরিচের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারী বাড়াতে এই উদ্যোগ নিয়েছি।'

ইন্টারনেটের দাম কমাতে সরকারের আগ্রহের কথা উলে¬খ করে তিনি বলেন, 'আমরা সরকারের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমে আসবে এবং ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।'

আইআইজিএবি'র প্রস্তাবিত ব্যান্ডউইথের মূল্য বাস্তবায়িত হলে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা প্রতি মেগা ব্যান্ডউইথ (বিভিন্ন স্ল্যাবে) ৫০-৭৫ টাকা কমাতে পারবে বা গ্রাহকদের কাছ থেকে কম চার্জ নিতে পারবে।

ইতিমধ্যে, রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক তরুণ প্রজন্মের জন্য সীমাহীন সময়ের জন্য ডেটা এবং বছরব্যাপী বান্ডেল অফারসহ 'জেন-জি' প্যাকেজ চালু করেছে।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় বহুল আলোচিত শব্দ 'জেনারেশন জি' বা সংক্ষেপে 'জেন-জি' দ্বারা অনুপ্রাণিত হয়ে টেলিটক এই প্যাকেজটিকে 'জেন-জি' হিসেবে ব্র্যান্ড করেছে।

'জেন-জি' নামের নতুন প্যাকেজটির মূল্য ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনে গ্রাহক মাত্র ১০০ টাকায় প্যাকেজটি কিনতে পারবেন। প্যাকেজটি সর্বনিম্ন মূল্যে সীমাহীন ডেটা ও বার্ষিক বান্ডেল দিচ্ছে। 

এ প্যাকেজে ১ সেকেন্ড পালস, সাশ্রয়ী মূল্যের ভয়েস ট্যারিফ এবং ১২ মাসের বিনামূল্যের সুবিধাসহ চাকরিপ্রার্থীদের জন্য প্রিমিয়াম সদস্যপদ পরিষেবা রয়েছে।

নতুন গ্রাহকরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম কিনতে পারবেন এবং বর্তমান টেলিটক ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে মাইটেলিটক অ্যাপে নিবন্ধন করে প্যাকেজ অফারটি পেতে পারেন।

এছাড়া সরকার ব্যবহারকারী এবং শিল্পের সুবিধার্থে আরো বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

সরকারি তথ্য অনুসারে, সরকার একটি 'ব্যান্ডউইথ ব্যবহার নীতি' এবং ৫জি চালু করার জন্য কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কম দামে ওয়াইফাই দেওয়ার পরিকল্পনাও রয়েছে। 

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট / ইন্টারনেটের মূল্য / বিটিআরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net