Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
অর্থ প্রত্যাবাসন ত্বরান্বিত করতে মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট তথ্য চায় যুক্তরাজ্য 

বাংলাদেশ

রিয়াদ হোসেন
09 October, 2024, 11:00 am
Last modified: 09 October, 2024, 11:06 am

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

অর্থ প্রত্যাবাসন ত্বরান্বিত করতে মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট তথ্য চায় যুক্তরাজ্য 

দেশটি জানিয়েছে, গভর্নমেন্ট–টু–গভর্নেমেন্ট পর্যায়ে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে সহায়তা করা তাদের জন্য সহজ হবে
রিয়াদ হোসেন
09 October, 2024, 11:00 am
Last modified: 09 October, 2024, 11:06 am
এনবিআর ভবনের ফাইল ছবি।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে কর ফাঁকি দেওয়ার মাধ্যমে কিংবা অবৈধ উপায়ে অর্জিত অর্থ যুক্তরাজ্যে পাচার করার (মানি লন্ডারিং) অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে ইউনাইডেট কিংডম (ইউকে)। 

দেশটি জানিয়েছে, গভর্নমেন্ট–টু–গভর্নেমেন্ট পর্যায়ে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে সহায়তা করা তাদের জন্য সহজ হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলাপ করে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। 

সিআইসি'র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে তাদের পক্ষে আমাদেরকে সহায়তা করা সহজ হবে বলে জানিয়েছে প্রতিনিধি দলটি। এ জন্য সিআইসি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-সহ (বিএফআইইউ) অন্যান্য সংস্থাগুলোর মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছে তারা।" 

তিনি আরও বলেন, "বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে তারা (ইউকে) সব ধরনের সহায়তা দেবে বলেও আমাদের আশ্বস্ত করেছে।" 

এনবিআর সঙ্গে বৈঠকে তিন সদস্যের ইউকে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল অ্যান্ড গভর্নেন্স টিমোথি ডকেট।

এ বিষয়ে জানতে মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে একটি মেইল পাঠানো হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে গত ৬ অক্টোবর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করে ইউকের আরেকটি প্রতিনিধিদল। এ সময় তারা পাচারকৃত অর্থ প্রত্যাবাসনে পূর্ণ সহায়তার আশ্বাস দেয়।

আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে ৩৬০টি সম্পদের মালিক; বিভিন্ন দেশে ৫০০ মিলিয়নেরও বেশি মূল্যের সম্পদ রয়েছে তার।

এ তথ্য প্রকাশ হওয়ার পর দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো বিস্তারিত খোঁজ নিতে শুরু করেছে।

এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে সাইফুজ্জামান তার ট্যাক্স রিটার্নে ১৮.৭৭ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন। একই সময়ে নিজের আয় ঘোষণা করেছেন ৭৪ লাখ টাকা; যার ওপর তিনি ১৯.২৬ টাকা কর পরিশোধ করেছেন।

বাংলাদেশের আয়কর আইনে বলা আছে, যদি বিদেশে কোনো ব্যক্তির সম্পদ বা আয় থেকে থাকে, তাহলে দেশে তার ট্যাক্স ফাইলিংয়েও সেসব সম্পদ বা আয়ের তথ্য প্রকাশ করতে হবে। 

তবে, সিআইসি  তথ্য অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী তার বিদেশি সম্পদের তথ্য ট্যাক্স ফাইলে প্রকাশ করেননি।

সিআইসি'র ওই কর্মকর্তা বলেন, "ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে এটি প্রাথমিক আলোচনা। আমরা কীভাবে তাদের সহযোগিতা নিতে পারি, এ বিষয়ে পরবর্তীতে আরো আলোচনা হবে।" 

"আমরা এনবিআরের মাধ্যমে ওই দেশের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি," যোগ করেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

পাচার হওয়া অর্থ ফেরত / মানি লন্ডারিং / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net