Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রাষ্ট্র সংস্কারের ৬ কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2024, 10:20 am
Last modified: 01 October, 2024, 10:27 am

Related News

  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

রাষ্ট্র সংস্কারের ৬ কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
টিবিএস রিপোর্ট
01 October, 2024, 10:20 am
Last modified: 01 October, 2024, 10:27 am
ছবি: বাসস

অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা ৬টি সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হওয়ার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকারের উপদেষ্টা পরিষদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এর আগে, সরকারের গঠিত ছয়টি কমিশনের কাজ ১ অক্টোবর থেকে শুরু করার কথা বলা হয়েছিল। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, "কাল (আজ) থেকে ছয় কমিশনের কাজ শুরুর কথা। কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করবেন। সেখানে তাদের মতামত চাওয়া হবে। তারপর চূড়ান্তভাবে কাজ শুরু হবে।"

কতদিনের মধ্যে দলগুলোর সাথে এই আলোচনা শেষ করবে সরকার— এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, "খুব দ্রুতই এই আলোচনা পর্বটি শেষ করে কমিশন কাজ শুরু করবে। ইতোমধ্যে কমিশন কাজ করছে বলা যায়, তবে পুরোদমে শুরু করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার পর।"

প্রেস সচিব বলেন, "অত্যন্ত সফল ও ঐতিহাসিক সফর ছিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান।"

তিনি জানান, এবারের যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে বিশ্বব্যাংক প্রসিডেন্ট, আইএমএফ প্রধানসহ বিশ্ব নেতাদের সঙ্গে ৫০টির মত বৈঠক ও সভা করেছেন। তারা সবাই বাংলাদেশের অন্তবর্তী সরকারকে সমর্থন দিয়েছেন। এই সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

বিশ্ব নেতারা বাংলাদেশের সংস্কারের কাজকে পূর্ণ সমর্থন দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।

সেনাপ্রধান বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী নির্বাচন ১৮ মাসের মধ্যে হতে পারে— এক্ষেত্রে সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, "এখানে বিদেশি গণমাধ্যমকে সেনাপ্রধান মতামত দিয়েছেন বলে মনে করি। ১৮, ১৬, ১২, নাকি ৬ মাস পরে নির্বাচন হবে, সেটি দেশের জনগণের সিদ্ধান্তের আলোকে হবে।"

আজ ১ অক্টোবর থেকেই ৬টি সংস্কার শুরু হওয়ার কথা ছিল। গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এই ৬টি কমিশন গঠনের  কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে।

পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সাবেক স্বরাষ্ট্র ও সংস্থাপন সচিব সফর রাজ হোসেন।

জনপ্রশাসন সংস্কার কমিশনের নেতৃত্ব দেবেন ২০০১ সালে লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মূয়ীদ চৌধুরী।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান হয়েছেন দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা- সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারকে।

সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব প্রথমে দেওয়া হয়েছিল আইনজীবী শাহদীন মালিককে। নাম ঘোষণার ১০ দিনে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজকে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার এখন পর্যন্ত দুই দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।
 

Related Topics

টপ নিউজ

রাষ্ট্র সংস্কার / ৬ কমিশন / সংস্কার কমিশন / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net