Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
সমুদ্রপথে বাণিজ্য বিঘ্নিত হওয়ায় বিমান ভাড়া এখনও বাড়তি

বাংলাদেশ

কামরান সিদ্দিকী
22 September, 2024, 11:20 am
Last modified: 22 September, 2024, 12:52 pm

Related News

  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • অতিরিক্ত ২ কার্গো এলএনজি ক্রয়ে অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রাম বন্দরের ৮৪-৯১% পণ্য পরিবহন করে বিদেশি জাহাজ: নৌপরিবহনমন্ত্রী
  • ১,৪৩৭ কোটি টাকায় স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি

সমুদ্রপথে বাণিজ্য বিঘ্নিত হওয়ায় বিমান ভাড়া এখনও বাড়তি

শিল্প সংশ্লিষ্টদের মতে, ঢাকা থেকে ইউরোপে কার্গো এয়ারফ্রেইট প্রতি কিলোগ্রামে ৬–৬.৫ ডলার পর্যন্ত উঠেছে, যা গত ডিসেম্বরেও ছিল মাত্র ২ ডলার
কামরান সিদ্দিকী
22 September, 2024, 11:20 am
Last modified: 22 September, 2024, 12:52 pm
ছবি: সংগৃহীত

বিশ্ব বাণিজ্যের অন্যতম সমুদ্রপথ লোহিত সাগরে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় ক্রমবর্ধমান  এয়ারফ্রেইটের (বাড়তি বিমান ভাড়া) সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। গত ৮ মাসে এই রুটের বিমান ভাড়া দ্বিগুণেরও বেশি হয়েছে বলে জানা গেছে। 

শিল্প সংশ্লিষ্টদের মতে, ঢাকা থেকে ইউরোপে কার্গো এয়ারফ্রেইট প্রতি কিলোগ্রামে ৬–৬.৫ ডলার পর্যন্ত উঠেছে, যা গত ডিসেম্বরেও ছিল মাত্র ২ ডলার।

একইভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রেও কিলোগ্রাম প্রতি শিপিং খরচ বেড়ে এখন ৭.৫–৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল কেবল ৩ ডলার।

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফএ) পরিচালক নাসির আহমেদ খান টিবিএসকে বলেন, "লোহিত সাগর সংকটের পর গত এপ্রিলে ১৫০ শতাংশ পর্যন্ত খরচ বেড়ে যায়। এখনো ওই সমস্যার সমাধান না হওয়ায় খরচ  কমেনি। এছাড়া, ঢাকা এয়ারপোর্টের ক্যাপাসিটি চাহিদার তুলনায় যথেষ্ট নয়। যে কারণে এয়ারলাইনগুলো বেশি চার্জ করে এবং অনেক ব্যবসায়ী দিল্লী হয়ে কার্গো এক্সপোর্ট করছেন।" 

চলতি সপ্তাহে চাহিদা কিছুটা কমতির দিকে জানিয়ে তিনি বলেন, "বছরে যে পরিমাণ রপ্তানি হয়, সেটা এ সময়ে প্রায় অর্ডার শেষের দিকে আসে। তাই এখন চাহিদা কমায় চলতি সপ্তাহে দাম কিছুটা কম হবে বলে মনে হচ্ছে।"

বিএফএফএ এর তথ্যমতে, ঢাকা বিমানবন্দরের দৈনিক কার্গো হ্যান্ডলিং ক্ষমতা আট মাস আগের ১৫০-২৫০ টন থেকে বেড়ে ৫০০-৬০০ টন হয়েছে।

বিএফএফএ আরও জানিয়েছে, দেশের এয়ার কার্গোর চাহিদা প্রতিদিন ১,০০০-১,২০০ টন; যদিও বর্তমান সক্ষমতা এই চাহিদার তুলনায় অর্ধেকেরও কম।

বিশ্বজুড়ে এয়ারফ্রেইট পরিস্থিতি  

ওয়ার্ল্ডএসিডি-এর সাম্প্রতিক পরিসংখ্যান দেখা যায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সামগ্রিক এয়ারফ্রেইট রেট আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এয়ারকারগোনিউজ এ শুক্রবারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ভাড়া বেড়েছে ২৪ শতাংশ এবং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া (এমইএসএ) অঞ্চল থেকে বেড়েছে ৫৬ শতাংশ। 

এমইএসএ অঞ্চলে ভাড়া বাড়ার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ, ভারত এবং দুবাই; ওই প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

ওয়ার্ল্ডএসিডি বলেছে, ভারত থেকে ইউরোপে গড় স্পট রেট সাম্প্রতিক মাসগুলোতে কিলোগ্রাম প্রতি প্রায় ৩.৩০ ডলারে নেমে এসেছে; এর আগে, এপ্রিলে এই রেট উঠেছিল সর্বোচ্চ ৪ ডলারে। তবে বাংলাদেশ থেকে ইউরোপে স্পট রেট বেড়েই চলেছে, গত তিন সপ্তাহ যাবত প্রতি কিলোগ্রামের ভাড়া ৫ ডলার ছাড়িয়েছে; মূলত রাজনৈতিক অস্থিরতা এবং লজিস্টিক সুযোগ-সুবিধা ব্যাহত হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে ওয়ার্ল্ডএসিডি। 

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ভাড়া আরও তীব্রভাবে বেড়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রতি কিলোগ্রামেআর ভাড়া ৭.৪৯ ডলারে পৌঁছেছে— যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণেরও বেশি।

বিকল্প পথ

খরচ বেড়ে যাওয়ায়, বাংলাদেশের রপ্তানিকারক এবং তাদের আন্তর্জাতিক ক্রেতারা গত কয়েক মাসে ধরে খরচ বাঁচতে বিকল্প রাস্তা হিসেবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঝুঁকছে। 

অন্যদিকে, বিমানবন্দরের ধারণক্ষমতা কম হওয়ার পাশাপাশি মার্চের শেষের দিক থেকে হুথি হামলায় নিরাপত্তা বিঘ্নিত হাওয়ায় বড় সামুদ্রিক ফ্রেইট কোম্পানিগুলোও এখন লোহিত সাগর ও সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকা দিয়ে দীর্ঘ সমুদ্রপথই বেছে নিয়েছে।

Related Topics

টপ নিউজ

এয়ারফ্রেইট / বিমান ভাড়া / কার্গো / মালবাহী ভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • অতিরিক্ত ২ কার্গো এলএনজি ক্রয়ে অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রাম বন্দরের ৮৪-৯১% পণ্য পরিবহন করে বিদেশি জাহাজ: নৌপরিবহনমন্ত্রী
  • ১,৪৩৭ কোটি টাকায় স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net