Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
তোফাজ্জল হত্যাকাণ্ড: ঢাবি’র ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, হল প্রভোস্ট অপসারণ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2024, 04:30 pm
Last modified: 21 September, 2024, 04:33 pm

Related News

  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • নীরব বহিষ্কার সংক্রান্ত নীতিমালা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী

তোফাজ্জল হত্যাকাণ্ড: ঢাবি’র ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, হল প্রভোস্ট অপসারণ 

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ফজলুল হক মুসলিম হলের গেইটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তোফাজ্জল। তখন কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে হলের ভেতর নিয়ে যান। এরপর মোবাইল ফোন চুরির অভিযোগ এনে তাকে মারধর করেন।
টিবিএস রিপোর্ট
21 September, 2024, 04:30 pm
Last modified: 21 September, 2024, 04:33 pm
মৃত্যুর আগে তোফাজ্জলের ‘লাস্ট সাপার’। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তোফাজ্জল হত্যার সাথে সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত আটজনকে সাময়িক বহিষ্কার এবং তাদের আবাসিক সিট বাতিল করেছে হল প্রশাসন।

তারা হলেন—মো. মোত্তাকিন সাকিন শাহ, মো. জালাল মিয়া, সুমন মিয়া, আল হোসাইন সাজ্জাদ, মো. আহসান উল্লাহ, মো. ফিরোজ কবির, মো. আব্দুস সামাদ ও ওয়াজিবুল আলম।

এছাড়াও ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ফজলুল হক মুসলিম হলের গেইটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তোফাজ্জল। তখন কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে হলের ভেতর নিয়ে যান। এর পর মোবাইল ফোন চুরির অভিযোগ এনে তাকে মারধর করেন। 

তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। এরপর আবারও তাকে মারধর করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১টায় চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

পরদিন এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ (৩২)। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছয় অভিযুক্ত। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

Related Topics

টপ নিউজ

ঢাবি / তোফাজ্জল হত্যাকাণ্ড / বহিষ্কার / শিক্ষার্থী আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • নীরব বহিষ্কার সংক্রান্ত নীতিমালা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net