Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
গণপিটুনিতে হত্যা: জড়িতদের বিচার চেয়ে শাহবাগে মশাল মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2024, 10:05 pm
Last modified: 19 September, 2024, 10:18 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • ৫-৭ দিনে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

গণপিটুনিতে হত্যা: জড়িতদের বিচার চেয়ে শাহবাগে মশাল মিছিল

বক্তারা বলেন, গতকাল ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা সাইদুল ইসলাম হেফাজতে মারা গেছেন। আমরা এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
টিবিএস রিপোর্ট
19 September, 2024, 10:05 pm
Last modified: 19 September, 2024, 10:18 pm
ছবি: টিবিএস

বিচারবহির্ভূত হত্যা বন্ধ এবং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিল ও সমাবেশ থেকে তারা এ দাবি জানান।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গতকাল ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা সাইদুল ইসলাম হেফাজতে মারা গেছেন। আমরা এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড একটি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল। সেই হাসিনার পতন বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের মাঝে যে আকাঙ্ক্ষা তৈরি করেছে তাতে প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা প্রাথমিক কর্তব্য বলে মনে করে। আমরা অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারের কাছে বিচারবহির্ভূত এসকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করি। একইসাথে মৌলিক মানবাধিকার পরিপন্থী যেসকল আইন তা অবিলম্বে বাতিল করার দাবি জানাই।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান, সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গনের সংগঠন জিহাদ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড প্রমুখ।

মশাল মিছিলে সংহতি জানিয়ে আরো উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম, সাংবাদিক সাইয়েদা গুলরুখ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ। 

হত্যাকাণ্ডের বিচার চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষকের বিবৃতি

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষক। সেইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারসহ চারটি দাবি জানিয়েছেন তারা।  

দাবিগুলো হলো- হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে, প্রক্টরের জিম্মায় থাকা সত্ত্বেও প্রহৃত হওয়ার এ ঘটনার দায় প্রক্টরিয়াল টিমকে নিতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কর্তৃত্ববাদীতার অবসান ঘটাতে প্রশাসনিক উদ্যোগ নিতে হবে এবং গত ১৫ ও ১৭ জুলাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলায় মদদদাতা ও হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। 

বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদ ফেরদৌস, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক মির্জা তাসলিমা, অর্থনীতি বিভাগের অধ্যাপক খন্দকার নেহাল মুনিম, দর্শন বিভাগের  অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক মাহমুদা আকন্দ, ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলি প্রমুখ। 

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / হত্যা / বিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • ৫-৭ দিনে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net