Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারেও চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল

বাংলাদেশ

বাসস
17 September, 2024, 06:15 pm
Last modified: 18 September, 2024, 02:53 pm

Related News

  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  
  • মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি ৩০ দিন স্থগিত, আপাতত বন্ধ হচ্ছে না সেবা
  • পুনর্মূল্যায়নের পর এমআরটি-৫ প্রকল্পের ব্যয় কমল প্রায় ৭,০০০ কোটি টাকা
  • মেট্রোরেলের ত্রুটির কারণ জানতে তদন্ত কমিটি গঠন করল ডিএমটিসিএল 
  • মেট্রোরেল চালু শনিবার: আক্ষেপ মিরপুর-১০ ও কাজীপাড়ার যাত্রীদের

২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারেও চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্ধ থাকা দুটি স্টেশন সংস্কার ও চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হতে পারে। অন্যদিকে মিরপুর-১০ স্টেশন চালু হতে আরও কয়েক মাস সময় লাগবে।
বাসস
17 September, 2024, 06:15 pm
Last modified: 18 September, 2024, 02:53 pm
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে চলতি সপ্তাহ থেকে শুক্রবারও মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে তিনি বলেন, 'মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে সাপ্তাহিক ছুটিতে মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে।' 

তিনি বলেন, কর্তৃপক্ষও আশা করছে শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে থামবে। স্টেশনটি পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলাকালে ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। 

তারা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন এবং মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ একাধিক স্থাপনায় ভাঙচুর চালায়।

মেট্রো রেলের কার্যক্রম ২৫ আগস্ট পুনরায় শুরু হয়। কিন্তু দুটি স্টেশনে আপাতত কোনো ট্রেন থামতে পারছে না।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, যাত্রীদের জন্য দুটি স্টেশন প্রস্তুত করতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে এসব স্টেশন মেরামতের আনুমানিক ব্যয় ৩০০ কোটি টাকা ধরা হলেও পরে ব্যয় আরও যাচাই-বাছাই করতে একটি কমিটি গঠন করা হয়।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, 'স্থানীয় বাজার থেকে যন্ত্রপাতি সংগ্রহ করায় ওই স্টেশনগুলোর মেরামত খরচ কমবে বলে আমরা আশা করছি।'

তিনি আরও বলেন, পর্যালোচনা কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত মেরামত-ব্যয় নির্ণয় করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্ধ থাকা দুটি স্টেশন সংস্কার ও চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হতে পারে। অন্যদিকে মিরপুর-১০ স্টেশন চালু হতে আরও কয়েক মাস সময় লাগবে।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রো স্টেশন / শুক্রবারে মেট্রো / মেট্রো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  
  • মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি ৩০ দিন স্থগিত, আপাতত বন্ধ হচ্ছে না সেবা
  • পুনর্মূল্যায়নের পর এমআরটি-৫ প্রকল্পের ব্যয় কমল প্রায় ৭,০০০ কোটি টাকা
  • মেট্রোরেলের ত্রুটির কারণ জানতে তদন্ত কমিটি গঠন করল ডিএমটিসিএল 
  • মেট্রোরেল চালু শনিবার: আক্ষেপ মিরপুর-১০ ও কাজীপাড়ার যাত্রীদের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net