Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম ও ইকবালুর রহিমসহ ১০৫ জনের নামে হত্যামামলা

বাংলাদেশ

বাসস
06 September, 2024, 07:50 pm
Last modified: 06 September, 2024, 07:48 pm

Related News

  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ
  • হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ
  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুলের রিমান্ড, শাকিল হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার ড. এনামুর

সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম ও ইকবালুর রহিমসহ ১০৫ জনের নামে হত্যামামলা

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের পাক পাহাড়পুর মহল্লার মো.রেজাউল ইসলামের ছেলে মো. রিয়াদ বাদি হয়ে কোতয়ালী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।
বাসস
06 September, 2024, 07:50 pm
Last modified: 06 September, 2024, 07:48 pm
ছবি: বাসস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রবিউল ইসলাম রাহুল নিহত হওয়ার ঘটনায় সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম তার সহোদর সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ১০৫ জনের নাম উল্লেখ করে দিনাজপুরে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের পাক পাহাড়পুর মহল্লার মো.রেজাউল ইসলামের ছেলে মো. রিয়াদ বাদি হয়ে কোতয়ালী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।

আসামিদের মধ্যে রয়েছেন-সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলার বীরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবু হোসাইন বিপু, সদর উপজেলার ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, চেয়ারম্যান মমিনুল ইসলাম, চেয়ারম্যান  মো. রানা, চেয়ারম্যান আতাউর রহমান, চেয়ারম্যান জর্জিস সোহেল ও চেয়ারম্যান মোস্তফা কামাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মো. রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলামসহ ১০৫ জনের নাম আসামির তালিকায় উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকাল থেকে দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে মিছিলে অংশ নেয়। ওই দিন দুপুর ১২টায় মিছিলটি দিনাজপুর জিলা স্কুলের সামনে থেকে আদালত চত্বরের সামনে পৌঁছায়। ওই সময় ইকবালুর রহিম ও তার ভাই সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় এবং উসকানিতে আওয়ামী লীগের লোকজন মিছিলের উপর হামলা চালায়।

হামলাকারীদের হাতে পিস্তল, রিভলভার, হাঁসুয়া, বন্দুকসহ দেশি অস্ত্র ছিল। তারা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট রাতে রাহুলের মৃত্যু হয়। রাহুল দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুরশাই গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র। সে সদর উপজেলার রাণীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইকবালুর রহিমের বিরুদ্ধে মোট তিনটি হত্যা মামলা দায়ের হলো।

Related Topics

টপ নিউজ

বিচারপতি / ইনায়েতুর রহিম / ইকবালুর রহিম / হত্যামামলা / দিনাজপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ
  • হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ
  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুলের রিমান্ড, শাকিল হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার ড. এনামুর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net