Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বন্যাদুর্গত এলাকায় সর্বশেষ ৩০ ঘণ্টায় নদ-নদীর পানি বাড়েনি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2024, 05:20 pm
Last modified: 26 August, 2024, 02:20 pm

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

বন্যাদুর্গত এলাকায় সর্বশেষ ৩০ ঘণ্টায় নদ-নদীর পানি বাড়েনি

আজ শনিবার বিকেল ৩টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) তথ্যমতে, গোমতী, কুশিয়ারা, মনু, খোয়াই, মেঘনা ও হালদা নদীর পানি ১৭০ সেন্টিমিটার পর্যন্ত কমেছে। এফএফডব্লিউসি বলছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল ধীর গতিতে কমছে।
টিবিএস রিপোর্ট
24 August, 2024, 05:20 pm
Last modified: 26 August, 2024, 02:20 pm
বন্যায় প্লাবিত এলাকা। ছবি: টিবিএস

সর্বশেষ ৩০ ঘণ্টায় বন্যাদুর্গত এলাকার কোনো নদ-নদীর পানি বাড়েনি। ফলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে বলে আশা করা হচ্ছে।

আজ শনিবার বিকেল ৩টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) তথ্যমতে, গোমতী, কুশিয়ারা, মনু, খোয়াই, মেঘনা ও হালদা নদীর পানি ১৭০ সেন্টিমিটার পর্যন্ত কমেছে।

এফএফডব্লিউসি বলছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল ধীর গতিতে কমছে।

এখনও বিপৎসীমার ওপরে ৬ নদীর পানি

এদিকে ছয়টি নদীর ৯টি স্টেশনে এখনও বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে অমলশীদ (কুশিয়ারা) স্টেশনে বিপৎসীমার ১২ সেন্টিমিটার, শেওলায় (কুশিয়ারা) ১ সেন্টিমিটার, শেরপুর-সিলেটে (কুশিয়ারা) ৮ সেন্টিমিটার, মারকুলীতে (কুশিয়ারা) ২ সেন্টিমিটার, মৌলভীবাজারে (মনু) ৭৫ সেন্টিমিটার, বাল্লায় (খোয়াই) ৩০ সেন্টিমিটার, কুমিল্লায় (গোমতী) ৯৪ সেন্টিমিটার, রামগড়ে (ফেনী) ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তবে এখনও পরশুরাম (মুহুরী) স্টেশনের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিপৎসীমার নিচে থাকা স্টেশনগুলো হচ্ছে- হবিগঞ্জ (খোয়াই), মনু রেলওয়ে ব্রিজ (মনু), দেবীদ্বার (গোমতী), নারায়ণহাট (হালদা), পাঁচপুকুরিয়া (হালদা)।

এছাড়া দেশের উজানে পানি সমতল যেসব স্টেশনে বিপৎসীমার নিচে রয়েছে, সেগুলো হলো মুহুরী (বিলোনিয়া-ত্রিপুরা), গোমতী (অমরপুর), ফেনী (সাবরুম)।

আজ সকাল ৯ টার পর দেশের উজানে ও দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের রেকর্ড নেই।

এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, গত ছয় ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ-নদীর পানি সমতল কমা অব্যাহত আছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ১৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা-দুধকুমার নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
 

 

Related Topics

টপ নিউজ

বন্যা / পানি / নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net